Saturday, May 30, 2026
HomeScrollমুম্বইয়ের হারে রোহিত-যশস্বীদের কড়া সমালোচনা করলেন সানি

মুম্বইয়ের হারে রোহিত-যশস্বীদের কড়া সমালোচনা করলেন সানি

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) মতো ‘নবাগত’ দলের কাছে শোচনীয় হার হয়েছে মুম্বইয়ের (Mumbai), যারা কি না রঞ্জি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে সফলতম দল। হার আরও বেশি করে চোখে লেগেছে কারণ মুম্বই দলে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), অজিঙ্ক্য রাহানে, শ্রেয়স আইয়ারের মতো তারকা ব্যাটাররা। এঁদের মধ্যে প্রথম দুজন আবার ভারতের টেস্ট দলের সদস্য। তাঁদেরই কড়া সমালোচনা করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

কিংবদন্তি ভারতীয় ওপেনারের অভিমত, শুধুই আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে বিপদ ডেকে আনছেন ভারতের টেস্ট ব্যাটাররা। সানি বলেন, “মুম্বইয়ের টেস্ট ব্যাটারদের আউট হওয়া ফের আক্রমণাত্মক খেলে বিপদ ডেকে আনাকেই স্পষ্ট করে দিল। এখনকার দিনে এমন একটা ধারণা তৈরি হয়েছে যেন ওটাই রান করার একমাত্র পথ। পাটা পিচে ঠিক আছে কিন্তু যেখান বল নড়াচড়া করছে সেখানে ভালো বল প্রতিহত করার মতো যথেষ্ট ভালো টেকনিক প্রয়োজন।”

আরও পড়ুন: লিস্টন জাদুতে বেঙ্গালুরু বধ, শৃঙ্গজয়ের আরও কাছে মোহনবাগান

সানি আরও বলেন, “আরও গুরুত্বপূর্ণ, বোলাররা মাঝেমধ্যে মেডেন ওভার করবে সেটা মেনে নিতে হবে। কয়েকটা ডট বল খেলা মানেই ঝুঁকি নিয়ে বড় শট খেলতে হবে এমন নয়। আধুনিক ব্যাটার নিজের রক্ষণাত্মক টেকনিকে ভরসা করে বলে মনে হয় না। বরং ছয় মারার রোমাঞ্চ তাকে পেয়ে বসেছে।”

গাভাসকর এও বলেন, “এখন এক আজব তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে যে কঠিন পিচের ক্ষেত্রে ব্যাটারের পরোয়ানা লেখা একটা ডেলিভারি আসবেই, তাই ডিফেন্স করে ক্রিজে সময় কাটানোর এবং বোলারদের ক্লান্ত করে দেওয়ার থেকে চালিয়ে খেলা ভালো।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO