Friday, June 12, 2026
HomeScrollবাড়ছে MBBS ও PG-র সিট, বাজেটে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

বাড়ছে MBBS ও PG-র সিট, বাজেটে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: বাজেটে (Union Budget 2025) আয়করের পাশাপাশি মেডিক্যাল শিক্ষার (Medical Education) উপরও জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। দেশজুড়ে ১০ হাজার নতুন মেডিক্যাল সিট বৃদ্ধির ঘোষণা করলেন তিনি।

শনিবার সংসদে বাজেট পেশের সময় তিনি বলেন, এইভাবে আগামী পাঁচ বছরে দেশে ৭৫ হাজার নতুন মেডিক্যাল সিট বৃদ্ধি করা হবে। স্নাতক বা MBBS এবং স্নাতকোত্তর বা PG উভয় ক্ষেত্রেই এই আসন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আয়কর লাগবে না ১২ লক্ষ টাকা পর্যন্ত, বিরাট ঘোষণা নির্মলার

এদিকে পরিসংখ্যান বলছে, মোদি সরকারের সময়কালে চিকিৎসাশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে আসন বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের আগে স্নাতক স্তরের মেডিক্যাল সিটের ক্ষেত্রে মোট আসন ছিল ৫১,৩৮৪টি। ১০ বছর পর অর্থাৎ, ২০২৪ সালে এই আসন সংখ্যা  বৃদ্ধি পেয়ে হয়েছে ১,১২,১১২টি।

এদিকে আবার PG অর্থাৎ স্নাতকোত্তর আসনের সংখ্যা ২০১৪-তে যেখানে ছিল ৩১,১৮৫টি, ২০২৪-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৭২,৬২৭।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d