Tuesday, July 14, 2026
Homeলিডআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হেনরিখ ক্লাসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হেনরিখ ক্লাসেন

স্পোর্টস ডেস্ক: একই দিনে জোড়া নক্ষত্র পতন ঘটল। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, তার কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে এই সিদ্ধান্ত জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) বিস্ফোরক ব্যাটার। এবার থেকে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোনিবেশ করবেন ক্লাসেন।

ক্লাসেনের জাতীয় দলকে গুডবাই জানানোর সিদ্ধান্তে প্রোটিয়া সমর্থকরা অবাক। দেশের হয়ে চারটি টেস্ট, ৬০টি ওডিআই এবং ৫৮টি টি২০ ম্যাচ খেলেছেন ক্লাসেন। তবে দক্ষিণ আফ্রিকার বোর্ডের চুক্তিতে আনা হয়নি তাঁকে। এই ব্যাপারটাই তাঁকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করল? তবে ক্লাসেন জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত তাঁর এবং তাঁর পরিবারের স্বার্থে নেওয়া।

আরও পড়ুন: একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল

ইনস্টাগ্রামে প্রোটিয়া ব্যাটার লেখেন, আজ আমার দুঃখের দিন কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে আসার ঘোষণা করছি। ভবিষ্যতের জন্য আমার এবং আমার পরিবারের জন্য কী ভালো তা সিদ্ধান্ত নিতে আমার অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল তবে এই সিদ্ধান্তে পরম শান্তিও আছে। আমি এমন কিছু বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করেছি যা আমি সারাজীবন ধরে রাখব। প্রোটিয়াদের হয়ে খেলার মাধ্যমে আমি এমন দুর্দান্ত মানুষদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি যারা আমার জীবন বদলে দিয়েছে, এবং সেইসব মানুষদের আমি ধন্যবাদ জানানোর ভাষা নেই।

প্রসঙ্গত, সোমবারই একদিনের ক্রিকেট (ODI Cricket) থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার থেকে হলুদ জার্সি গায়ে শুধু টি২০ খেলতে দেখা যাবে তাঁকে। ২০১২ সালে অস্ট্রেলিয়ার ওডিআই দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। এই কেরিয়ারে ১৪৯টি ম্যাচ খেলেছেন করেছেন ৩৯৯০ রান। ৩৩.৮১ গড়ে চারটি শতরান ও ২৩টি অর্ধশতরান করেছেন তিনি। অফস্পিন বল করে ৭৭টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot