Wednesday, May 20, 2026
Homeবাবার পর আমেরিকার প্রেসিডেন্ট হবেন এরিক ট্রাম্প? শুরু জল্পনা

বাবার পর আমেরিকার প্রেসিডেন্ট হবেন এরিক ট্রাম্প? শুরু জল্পনা

ওয়েব ডেস্ক: জানুয়ারিতে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের (US President) কুর্সিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার নিয়মে এটি তাঁর শেষবারের মেয়াদ। কারণ মার্কিন সংবিধান অনুযায়ী, কোনও ব্যক্তি দু’বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। ফলে এখন থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে— ট্রাম্পের পরে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ মুখ কে হবেন? আর সেই জল্পনাকে আরও জোরালো করে তুললেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প (Eric Trump)।

ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির আগামী মুখ হিসেবে আগে আসে জেডি ভ্যান্স, মার্কো রুবিওর মতো পরিচিত নেতাদের নাম। তবে এবার এই তালিকায় উঠে আসতে পারে এক চমকপ্রদ নাম— এরিক ট্রাম্প। এতদিন বাবার বাণিজ্য সাম্রাজ্য সামলালেও এবার হোয়াইট হাউসের দিকে নজর দিচ্ছেন ৪১ বছরের এই ব্যবসায়ী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন: নাগরিকত্ব আইন সংস্কার মামলায় বিরাট জয় ট্রাম্পের, এবার কী হবে?

সরাসরি না বললেও রাজনীতিতে যে তাঁর আগ্রহ যে প্রবল, তা বেশ স্পষ্ট এরিকের কথায়। সম্প্রতি তিনি বলেন, “যদি আমি রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নিই, তাহলে হোয়াইট হাউসের পথ আমার জন্য কঠিন হবে না।” একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক ব্যবস্থার তীব্র সমালোচনাও করেন। বলেন, বেশ কিছু নির্বাচিত সেনেটরের থেকে তিনি নিজে অনেক দক্ষভাবে রাজনৈতিক দায়িত্ব সামলাতে পারেন।

উল্লেখ্য, এরিক এতদিন রাজনৈতিক ময়দান থেকে অনেকটাই দূরে ছিলেন। ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্প যেখানে বারবার আলোচনার কেন্দ্রে থেকেছেন, সেখানে এরিক বরাবর থেকেছেন আড়ালে। কিন্তু এই প্রথমবার তিনি নিজেই সামনে এসে জানালেন তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot