Friday, July 17, 2026
Homeবিহারে হারবেন নীতীশ! ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী পিকে-র

বিহারে হারবেন নীতীশ! ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী পিকে-র

ওয়েব ডেস্ক: এবারের বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) মূল আকর্ষণ প্রশান্ত কিশোরের (Prashant Kishor) জন সুরাজ দল (Jan Suraaj)। ইতিমধ্যে পিকে জানিয়েছেন, স্কুল ব্যাগ চিহ্নে লড়বেন তাঁর দলের প্রার্থীরা। আর এবার এই বিস্ফোরক মন্তব্য করলেন জন সুরাজ সুপ্রিমো প্রশান্ত কিশোর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন, এবারে বিহার রাজ্যে আসতে চলেছে রাজনৈতিক পালাবদল। তাঁর স্পষ্ট বার্তা—”লিখে নিন, এবারের নির্বাচনে নীতীশ কুমার (Nitish Kumar) মুখ্যমন্ত্রী থাকছেন না। বিহার পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী।”

বিখ্যাত ভোট কুশলী প্রশান্ত কিশোরের কথায়, রাজ্যের জনগণের একটা বড় অংশ এখন বদল চায়। পাশাপাশি, নীতীশ কুমারের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন পিকে। কটাক্ষের সুরে পিকে বলেন, “তিনি এখন মঞ্চে উঠে প্রধানমন্ত্রীর নাম ভুলে যাচ্ছেন। জাতীয় সঙ্গীত চলাকালীন বুঝতে পারছেন না সেটা আদৌ জাতীয় সঙ্গীত না কি কাওয়ালি। বিগত এক বছরে তিনি একটিও সাংবাদিক সম্মেলন করেননি। এ অবস্থায় তিনি নিজের দেখভালই করতে পারছেন না, বিহার চালাবেন কীভাবে?”

আরও পড়ুন: হিন্দি-বিরোধী আন্দোলনে হাত মেলাচ্ছেন উদ্ধব এবং রাজ ঠাকরে?

সেই সঙ্গে জেডিইউ তথা নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সম্পর্কে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণীও করেছেন পিকে। তাঁর হিসেব, “এই নির্বাচনে জেডিইউ এককভাবে ২৫টিরও কম আসন পাবে। যদি তা না হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।” তাঁর বিশ্বাস, এবার ‘তৃতীয় শক্তি’ই রাজ্যে ক্ষমতায় আসবে।

এছাড়াও, নিজের দল ‘জন সুরাজ’-এর প্রসঙ্গে প্রশান্ত কিশোর জানান, “আমি মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই। আমি এখানে ক্ষমতার লোভে আসিনি। জন সুরাজ আমার ব্যক্তিগত দল নয়। আমি সভাপতি বা জাতীয় নেতাও নই। আমি এসেছি বিহারের রাজনৈতিক কাঠামো বদলাতে। সেই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot