Wednesday, May 20, 2026
Homeহিন্দি-বিরোধী আন্দোলনে হাত মেলাচ্ছেন উদ্ধব এবং রাজ ঠাকরে?

হিন্দি-বিরোধী আন্দোলনে হাত মেলাচ্ছেন উদ্ধব এবং রাজ ঠাকরে?

ওয়েব ডেস্ক: প্রায় দুই দশক পর ফের এক মঞ্চে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) এবং রাজ ঠাকরে (Raj Thackeray)। হিন্দি ভাষা (Hindi Language) বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবার একত্রে সরব দুই ভাই। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী মহারাষ্ট্রের স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার প্রস্তাব ঘিরেই এই বিরোধিতা। বিষয়টি নিয়ে রাজনীতি এখন তুঙ্গে। শুধু প্রতিবাদ, নাকি এর নেপথ্যে বৃহত্তর কোনও রাজনৈতিক সমীকরণ? উঠছে সেই প্রশ্নও।

জানা গিয়েছে, এই ঐক্যবদ্ধ প্রতিবাদে আগামী ৫ জুলাই মুম্বইয়ে একটি পদযাত্রার আয়োজন করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (Maharashtra Navnirman Sena) প্রতিষ্ঠাতা রাজ ঠাকরে। প্রথমে ৬ জুলাই পদযাত্রার কথা থাকলেও, পরে সূচি বদলে এক দিন এগিয়ে আনা হয় কর্মসূচি। এরপরই সেই কর্মসূচিতে সমর্থন জানান শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র প্রধান উদ্ধব ঠাকরে। শুধু তাই নয়, ৭ জুলাই মুম্বই-বিরোধী সমন্বয় কমিটির ডাকা পৃথক একটি প্রতিবাদ মিছিলে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি। তবে সেই পদযাত্রায় রাজ থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: শিক্ষানীতিতে মহারাষ্ট্রে চাপে শাসকদল, জোট ভাঙবে নাকি?

শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক্স হ্যান্ডলে এই যুগ্ম পদযাত্রার কথা প্রকাশ্যে আনতেই হইচই শুরু। রাউতের পোস্টে উদ্ধব এবং রাজের একটি যুগল ছবি এবং তাঁদের পেছনে ঠাকরে পরিবারের পথপ্রদর্শক বাল ঠাকরের প্রতিকৃতি—এই ছবিই যেন দুই ভাইয়ের মিলনের বার্তা বহন করছে।

এই পদক্ষেপ নিছক ভাষা আন্দোলনের অঙ্গ নাকি এক রাজনৈতিক কৌশল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। কারণ, চলতি বছরের শেষেই হতে চলেছে বহু প্রতীক্ষিত গ্রেটার মুম্বই পুরসভা নির্বাচন। একাধিক বিশ্লেষকের মতে, মরাঠা ভোটারদের মন পেতে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক শক্তিশালী ফ্রন্ট গড়তে চাইছেন দুই ভাই।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot