Friday, June 19, 2026
HomeScrollরেলপথে জুড়ছে ভারত-ভুটান, ঘোষণা কেন্দ্রের
India to Bhutan Train Travel

রেলপথে জুড়ছে ভারত-ভুটান, ঘোষণা কেন্দ্রের

রেল প্রকল্পের একটি যাবে বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত

ওয়েব ডেস্ক: এবার ট্রেনেই যাওয়া যাবে ভুটানে। ভারত ও ভুটানের (India to Bhutan Train Travel ) মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোমবার ভুটান যাত্রা সহজ করতে ৮৯ কিলোমিটার দীর্ঘ দুটি রেল প্রকল্পের ঘোষণা করেন বিদেশসচিব বিক্রম মিশ্রি (Foreign Secretary Vikram Misri)। এই দুটি রেল প্রকল্পের একটি যাবে পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত। অন্যটি অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ভুটান সফরে গিয়ে এই রেল প্রকল্পের চুক্তিতে সাক্ষর করেছিলেন। ভারত সফরে এসে সোমবার এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিলেন ভুটানের বিদেশসচিব। এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘এই প্রকল্পের মাধ্যমে ভুটানের দুটি গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। ভারত ও ভুটান দীর্ঘদিন ধরে বাণিজ্যিক অংশীদার। ভুটানের যাবতীয় আমদানি-রপ্তানি ভারত হয়ে হয়। ফলে ভুটানের আর্থিক উন্নতিতে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ৮৯ কিলোমিটার ভুটানকে ভারতের ১,৫০,০০০ কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।”এক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সঙ্গে তৈরি করা গেলফু শহর এবং ভুটানের ইন্ড্রাস্ট্রিয়াল হাব সামসির সঙ্গে তৈরি করা হবে যোগাযোগ। সেখানকার মানুষ গোটা বিশ্বের সঙ্গে জুড়ে যেতে পারবেন। আর এই কারণেই গোটা প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: দেবীর পাহারায় হাজির স্বয়ং বাহন! দেখুন এই অদ্ভুত ভিডিও

এই প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, ‘দুই দেশের সরকার এই এই ক্রস বর্ডার প্রকল্পের (Cross-Border Railway Project) জন্য সায় দিয়েছে। এটাই ভুটানের সঙ্গে প্রথম রেল যোগযোগ প্রোজেক্ট। এই প্রকল্পকে কেন্দ্র করে একটি মৌ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সই করা হয়েছে।’ রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত দুটি রেল প্রকল্পের জন্য খরচ পড়বে আনুমানিক ৪০৩৩ কোটি টাকা। বাংলা ও ভুটানের এই রেলপথ নির্মাণের কাজ আগামী ৩ বছরের সম্পন্ন হয়ে যাবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto