HomeBig newsকলকাতায় বাড়ল সিএনজি গ্যাসের দাম! বাড়ল ভাড়াও
CNG gas

কলকাতায় বাড়ল সিএনজি গ্যাসের দাম! বাড়ল ভাড়াও

একাধিক রুটে ইতিমধ্যেই অটোভাড়া বাড়ানো হয়েছে!

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব ভারতে (India)। সম্প্রতি রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। এবার বাড়ানো হল সিএনজি গ্যাসের দাম (CNG Gas Price)। এর ফলে শহরের একাধিক রুটে ইতিমধ্যেই অটোভাড়া (Auto) বাড়ানো হয়েছে বলে খবর। যার ফলে যাত্রীদের পকেটেও টান পড়তে শুরু করেছে।

চালকদের অভিযোগ, আগাম কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করেই গ্যাসের দাম (Gas Price) বাড়ানো হয়েছে। সিএনজি প্রতি কিলোতে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে যে গ্যাসের দাম আগে ৫৭ টাকা ৬৮ পয়সা প্রতি কেজি ছিল। তা এখন বেড়ে হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। চালকদের আরও অভিযোগ, দাম বাড়লেও সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না। পাম্প কর্তৃপক্ষের দাবি, উপর মহলের নির্দেশেই নতুন দামে গ্যাস বিক্রি করা হচ্ছে, এতে তাঁদের কিছু করার নেই।

আরও খবর : বুধবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা!

গ্যাসের (Gas) বাড়তি খরচ সামাল দিতে ইতিমধ্যেই কয়েকটি রুটে অটোভাড়া বাড়ানো হয়েছে বলে খবর। চিংড়িহাটা থেকে সল্টলেকের সেক্টর ফাইভমুখী রুটে ৩ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। একইভাবে গড়িয়া–বারুইপুর এবং সোনারপুর–গড়িয়া রুটেও ভাড়া কিছুটা বাড়ানোর খবর পাওয়া যাচ্ছে। তবে আশঙ্কার কথা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে গ্যাসের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে অটোচালক সংগঠন।

এদিকে গ্যাসের সংকটের প্রভাব পড়তে শুরু করেছে শহরের হোটেল ও রেস্তরাঁ শিল্পেও। ডেকার্স লেন, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড বা চাঁদনি চকের মতো ব্যস্ত খাদ্যপট্টিতে গ্যাসের অভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেক রেস্তরাঁ মালিকের আশঙ্কা, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়বে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News