Wednesday, April 1, 2026
HomeScrollতৃণমূলের কোন ৫ প্রশ্নে স্পিকটি নট নির্বাচন কমিশন? কী দাবি তৃণমূলের?
Election Commission

তৃণমূলের কোন ৫ প্রশ্নে স্পিকটি নট নির্বাচন কমিশন? কী দাবি তৃণমূলের?

এসআইআর নিয়ে বৈঠক,কমিশনের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিদের কী নিয়ে আলোচনা হল?

নয়াদিল্লি: রাজ্যে এসআইআর পক্রিয়ানিয়ে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠেছে। শুক্রবার এই সংক্রান্ত বিযয় নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) প্রশ্নবাণে বিদ্ধ করল তৃণমূল কংগ্রেস। কমিশনের সঙ্গে বৈঠকে সরসরি পাঁচ প্রশ্ন তুলে ধরল তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে এসআইআর নিয়ে বৈঠকের পর ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রতিনিধিরা (TMC Delegation Election Commission)। ২ ঘণ্টা বৈঠকের পরও তাঁদের প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি বলে দাবি করেছেন ডেরেক ও ব্রায়েনের (Derek O’Brien) নেতৃত্বে তৃণমূলের ১০ সদস্য়ের প্রতিনিধি দল।

প্রায় দু’ঘণ্টা বৈঠক চলে। বৈঠক শেষে তৃণমূলের প্রতিনিধি দলের দাবি, তাঁদের কোনও প্রশ্নেরই উপযুক্ত জবাব দিতে পারেনি কমিশন। এদিন নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দিলেন ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, “আমরা এদিন কমিশনকে ৫টি প্রশ্ন করেছিলাম। মিশনের তরফে তাঁদের কোনও প্রশ্নেরই জবাব মেলেনি। তৃণমূলের প্রতিনিধিদের দাবি, প্রায় ৪০ মিনিট ধরে ‘গল্প’ শুনিয়েছে কমিশন। কিন্তু সরাসরি যে পাঁচটা প্রশ্ন করা হয়েছিল, সেগুলির কোনও উত্তর মেলেনি। ডেরেক জানান, ” এসআইআর-এর কাজ করতে গিয়ে মৃত ৪০ জন বিএলও-এর নামের তালিকা নির্বাচন কমিশনের দফতরে জমা দিয়েছি। মুখ্য নির্বাচন কমিশনারের হাতে এই মৃত্যুর রক্ত লেগে আছে।

আরও পড়ুন:SIR-র ‘চাপ’, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র

শতাব্দী রায়ও এদিন বলেন, “দু’ঘণ্টা আমাদের বৈঠক হয়েছে। এরমধ্যে জ্ঞানেশ কুমার নিজে আমাদের সঙ্গে ১ ঘণ্টা কথা বলেছেন। অনেক গল্পগুজব শুনিয়েছেন। কিন্তু আমরা যে পাঁচটি প্রশ্ন রেখেছিলাম। কিন্তু পাঁচটির কোনও উত্তরই দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার।”বীরভূমের সাংসদের প্রশ্ন এই SIR প্রক্রিয়া কি অনুপ্রবেশকারীদের রুখতে? সেটাই যদি হয়, তাহলে আলাদা করে বাঙালিদের টার্গেট করা হচ্ছে কেন? দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? বলা হচ্ছে অবৈধ ভোটার বাছতে SIR, তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদি সরকারের বৈধতা কী? শতাব্দীদের আরও প্রশ্ন, “SIR-এর ফলে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর দায় কি কমিশন নেবে?

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot