Thursday, July 2, 2026
HomeScrollজামাত vs বিএনপি, রণক্ষেত্র পোলিং বুথ, বাংলাদেশের মিরপুরে কী অবস্থা?
Bangladesh Election 2026

জামাত vs বিএনপি, রণক্ষেত্র পোলিং বুথ, বাংলাদেশের মিরপুরে কী অবস্থা?

মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার !

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে নতুন আশা প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নির্বাচন (Bangladesh Election 2026)। শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের পতনের পর পদ্মাপাড়ে অনুষ্ঠিত হচ্ছে ভোট। সকাল থেকে মোটের উপর শান্তিতে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদল হতে শুরু করে বেশ কয়েকটি জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে। জায়গায় জায়গায় অশান্তির খবরও উঠে এসেছে। বাংলাদেশের মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার ! ওই কেন্দ্রের প্রার্থী জামাত-প্রধান শফিকুর রহমান। বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা।রস্পরের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ, বহিরাগতদের বুথে ঢোকানোর অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।জানা গিয়েছে, খুলনায় জামাত সমর্থকদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। যদিও দায় এড়িয়ে ঘটনার সঙ্গে যোগ নেই বলে জানিয়েছে জামাত।বুধবার রাত থেকেই নাকি একাধিক বুথ দখল করেছে জামাত-ই-ইসলামির সমর্থকরা। চলছে দেদার ছাপ্পা। এই মর্মে ‘প্রমাণ’ দিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন।

“চলমান নির্বাচন একটি প্রহসন। এই নির্বাচন সংবিধানের পরিপন্থী ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে।” হাসিনা-হীন বাংলাদেশে ভোটগ্রহণ চলাকালীন বিবৃতি প্রকাশ করে দাবি নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের। বিবৃতিতে আওয়ামি লিগের দাবি, “শুধু তাদের দল নয়, উদার ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আরও কয়েকটি দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে। সারা দেশের ১৪০টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ার যাচ্ছে। এর মধ্যে ৪৩টি কেন্দ্রে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।ব্যালট কারচুপির অভিযোগ করেছেন জামাত প্রার্থী খালেদুজ জামান। তিনি বিএনপি প্রধান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর দাবি, জামায়াতের পোলিং এজেন্টের অনুপস্থিতিতে BNP ব্যালট পেপারে সিল মারছে।

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরপর ককটেল বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটেছে।এই বিস্ফোরণে ভোটারের সঙ্গে আসা এক নাবালিকাও আহত হয়েছে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ এবং সেনা। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সন্দেহ পুলিশের।বোমায় আহত হয়েছেন বাংলাদেশের সুরক্ষাবাহিনী ‘আনসার’-এর দুই সদস্য-সহ তিন জন।

আরও পড়ুন: ভোটে রক্ত ঝরল বাংলাদেশে, জামাতের হাতে খুন বিএনপি নেতা

সিলেটের ৬টি আসনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।ঢাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Yunus ministry)।ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। তিনি আরও বলেন, “আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’বাংলাদেশে জাতীয় নির্বাচনে ভোট দিলেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ১৭ বছর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে গত ২৫ ডিসেম্বরই বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান।বহু বছর পর তিনি ভোট দিলেন বাংলাদেশের নির্বাচনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন? তা নির্ধারণ করতেই ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের। দৌড়ে এখন দু’জন প্রতিদ্বন্ধী। সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেখ রহমান এবং কট্টরপন্থী ইসলামি সংগঠন জামায়েত ইসলামির আমির শফিকুর রহমান। ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে।এবার বাংলাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। শেখ হাসিনা দেশ ছাড়া। আর খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘ ৩৫ বছর পরে এই প্রথম বাংলাদেশের ভোটে বেগমদের ছাড়াই। ১৮ মাস মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তিকালীন সরকারের আওতায় থাকার পরে এখন দেখার হাসিনার গদিতে কাকে বসান ওপার বাংলার নাগরিকরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO