Tuesday, August 18, 2026
HomeScrollবিশ্বকাপে চোট আতঙ্ক! বুমরার ইয়র্কারে আহত তারকা ব্যাটার
T20 World Cup 2026

বিশ্বকাপে চোট আতঙ্ক! বুমরার ইয়র্কারে আহত তারকা ব্যাটার

সূত্রের খবর, চোটটি গুরুতর নয়

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে নামছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে নামছে ভারত (India)। কিন্তু তার আগেই নেটে ব্যাট করার সময় চোট পান এই উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণ (Ishan Kishan)। জানা গিয়েছে, জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) একটি ইয়র্কার তাঁর পায়ের আঙুলে লাগে। চোটের পর তিনি কিছুক্ষণ চিকিৎসার জন্য নেট ছাড়লেও পরে আবার ব্যাটিংয়ে ফেরেন। তবে সূত্রের খবর, চোটটি গুরুতর নয়।

ইশানের (Ishan Kishan) অনিশ্চয়তার মাঝেই আরেক ওপেনার অভিষেক শর্মার খেলাও সংশয়ে। পেটের সংক্রমণে দুই দিন হাসপাতালে থাকার পর তিনি আজ ছাড়া পেয়েছেন। তিলক বর্মা জানান, অভিষেকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও ম্যাচের আগে তাঁর ফিটনেস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর : নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন অভিষেক শর্মা? জেনে নিন মেগা-আপডেট

প্রসঙ্গত, মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন অভিষেক (Abhishek Sharma)। পরে দিল্লি পৌঁছনোর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

ভারতীয় শিবিরের কাছে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ফলে ঝুঁকি না নিয়ে খেলোয়াড়দের সম্পূর্ণ সুস্থ রাখতে চাইছে ভারতীয় শিবির। তবে ইশান বা অভিষেকের মধ্যে নামিবিয়ার বিরুদ্ধে কেউ যদি না খেলেন, সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor