Thursday, March 26, 2026
HomeScrollঅনলাইনে SIR ফর্ম সাবমিশন হচ্ছে না! বিভ্রাটে তৈরি আতঙ্ক
SIR Enumeration Form Sub Mission

অনলাইনে SIR ফর্ম সাবমিশন হচ্ছে না! বিভ্রাটে তৈরি আতঙ্ক

অনলাইনে এত সমস্যা হলে যারা রাজ্যের বাইরে তারা এবার কী করবেন?

খড়দহ- অনলাইন SIR ফর্ম সাবমিশন ঘিরে বাড়ছে ধোঁয়াশা, বিভ্রান্তি!  খড়দহের ২১নং ওয়ার্ডে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনলাইনে SIR এর ফর্ম সাবমিশন করার পরেও, সাবমিশন সাকসেস দেখানোর পরেও, সাবমিশন হল না ফর্ম। এমনটাই জানিয়েছেন বিএলও। দুশ্চিন্তায় খড়দহ টাউনের সহ সভাপতি দিব্যেন্দু চৌধুরী ও তার পরিবার।

দিব্যেন্দুবাবুর অভিযোগ খড়দহের ২১নং ওয়ার্ডের ৬৬পার্ট এর একাধিক মানুষ এই সমস্যার সম্মুখীন। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর তা সাবমিশন ও সাকসেস দেখালেও পরবর্তীতে বিএলও এসে বাড়িতে বলছেন, আপনার ফর্ম সাবমিশন হয়নি। তাহলে ফর্ম গেল কোথায়? তার আরও অভিযোগ, যে মানুষরা পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে অন্য যে কোন অঞ্চলে কাজ করছেন, তাদের জন্য আরও দুশ্চিন্তা বাড়ছে। বিএলও’র কথায়, তাদেরকেও হার্ড কপি এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।

আরও পড়ুন-  SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে কাকদ্বীপে সি মুরুগান

কিন্তু প্রশ্ন এইখানে চাকরি কিংবা অন্যান্য কাজের সূত্রে যারা রাজ্যের বাইরে তাদের পক্ষে কিভাবে এটা সম্ভব। এই প্রশ্নের উত্তর কোনও সদুত্তর দিতে পারেনি বিএলও। বিরোধীদের চাপে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে নাস্তানাবুদ করে ছাড়ছে। যার কারণে দুশ্চিন্তা বাড়ছে ঘরে ঘরে। সেই দুশ্চিন্তা থেকে বাড়ছে আতঙ্ক। আর এই বিভ্রান্তিতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকেই।

উল্লেখ্য, ভোটমুখী ১২ রাজ্যে এসআইআর ঘোষণা করে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু করে বিএলওরা। সেই সময় নির্বাচন কমিশন ঘোষণা করে অফ লাইন ছাড়া অনলাইনেও এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন ভোটাররা। যা কাজের সূত্রে অন্যত্র আছেন তারা এই সুবিধা পাবেন, সেই সঙ্গে যারা এই রাজ্যে বসবাস করলে তারাও অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto