Thursday, March 26, 2026
HomeScrollপাল্লা দিয়ে বাড়ছে দূষণ, জারি রেড অ্যালার্ট! দিল্লিতে কী অবস্থা?
Delhi Air Pollution

পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, জারি রেড অ্যালার্ট! দিল্লিতে কী অবস্থা?

ভয়াবহ দূষণ ও ঘন কুয়াশার দাপটে শ্বাসরুদ্ধ রাজধানী

ওয়েব ডেস্ক: সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি জারি করেও বাগে আসছে না দিল্লির দূষণ (Delhi Air Pollution) পরিস্থিতি। সোমবার সকালেও রাজধানীর বাতাসের গুণমানের (Air Quality Index) কোনও উন্নতি হয়নি। বরং রাজধানীর বাতাস এখনও ‘ভয়ানক’ পর্যায়েই রয়ে গিয়েছে। সকাল থেকে ধোঁয়াশার পুরু চাদরে ঢেকে রয়েছে দিল্লির আকাশ। একাধিক এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় শূন্যে, যার সরাসরি প্রভাব পড়েছে বিমান চলাচল-সহ স্বাভাবিক জনজীবনে।

দূষণের সঙ্গে এখন ঘন কুয়াশার (Dense Fog) চাদর দিল্লিতে তৈরি করেছে এক দুর্ভেদ্য ধোঁয়াশা। এর প্রভাবে গত কয়েক দিন ধরেই অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। সেই ধারাবাহিকতা বজায় রেখে সোমবার সকালেও দিল্লির বাতাসের গুণমান সূচক বা একিউআই (Delhi AQI) ছিল ৪৫০-এর উপরে। ভোরের দিকে অশোক বিহারে একিউআই পৌঁছে যায় সর্বোচ্চ সীমা ৫০০-তে। একই অবস্থা দেখা গেছে ওয়াজিরপুর ও রোহিণীতেও।

আরও পড়ুন: কোটি টাকার ‘হ্যান্ডশেক’ ছাড়াও দিল্লিতে দিনভর কী কী করবেন মেসি?

জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম অনুযায়ী, একিউআই ৪০০ ছাড়ালেই তা ‘ভয়ানক’ হিসেবে চিহ্নিত হয়। সেই কারণে দিল্লিতে ইতিমধ্যে জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। দিল্লিবাসীকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর এবং সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, ভয়াবহ দূষণ ও কুয়াশার যুগলবন্দিতে দিল্লি এখন কার্যত শ্বাসরুদ্ধ। পরিস্থিতি দ্রুত না বদলালে আগামী দিনগুলোতে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto