Wednesday, March 25, 2026
HomeScrollঅনুপস্থিত রাজ্য আইনজীবী, যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি পিছোল হাইকোর্টে
Calcutta High Court

অনুপস্থিত রাজ্য আইনজীবী, যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি পিছোল হাইকোর্টে

শুনানি মুলতবি রাখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ

কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharti Stadium) লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলা ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির শুনানি আপাতত পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার শুনানি মুলতবি রাখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

যুবভারতীর বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি (SIT) গঠন করেছে। ওই কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এছাড়াও গোটা ঘটনাকে কেন্দ্র করে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার তিনটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন: হুগলির তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

তবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে আদালত তিনটি জনস্বার্থ মামলার শুনানি মুলতবি রাখে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে নজিরবিহীন বিশৃঙ্খলার ছবি সামনে আসে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠে উপস্থিত থাকলেও, ভিআইপি ভিড়ের কারণে বহু দর্শক তাঁদের প্রিয় ফুটবলারকে দেখতে পাননি বলে অভিযোগ। উচ্চমূল্যের টিকিট কেটেও হতাশ হয়ে পড়েন দর্শকরা। এর জেরে ক্ষুব্ধ জনতা মাঠের ভিতরে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। চেয়ার ভাঙা, জলের বোতল ছোড়া এবং ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার মতো একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকে যুবভারতী।

এই ঘটনার দায় উদ্যোক্তা সংস্থার উপর বর্তায় বলে অভিযোগ ওঠে। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত ওই সময় মেসির সঙ্গে হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দমদম বিমানবন্দর থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে সিআইএসএফের সহায়তায় গ্রেপ্তার করা হয় তাঁকে। বর্তমানে তিনি ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto