Sunday, March 15, 2026
HomeScrollভারতীয় দলে বড় ধাক্কা! চোটের কোপে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Tilak Varma

ভারতীয় দলে বড় ধাক্কা! চোটের কোপে ছিটকে গেলেন তারকা ব্যাটার

বিশ্বকাপের আগে কি কামব্যাক করতে পারবেন তিনি? দেখুন বড় আপডেট

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের আগে দাপটের সঙ্গে টি-২০ সিরিজ জিতেছে ভারত। অভিষেক, সূর্যদের তাণ্ডবে গুয়াহাটিতে নিউজিল্যান্ডকে (IND vs NZ) হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। এখন বাকি নিয়মরক্ষার একজোড়া ম্যাচ। কিন্তু তার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের শেষ দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না ভারতের তারকা ব্যাটার। চোটের কারণে গোটা সিরিজে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিসিসিআই (BCCI)।

জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের শেষ একজোড়া ম্যাচে খেলার কথা থাকলেও তিলক বর্মাকে (Tilak Varma) মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পেটের চোট (Injury) থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বোর্ড জানিয়েছে, তিলক বর্মা অনুশীলন শুরু করলেও ম্যাচ ফিটনেসে ফিরতে তাঁর আরও কিছুটা সময় লাগবে। সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো টি-২০ সিরিজ থেকেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: CSK-র টপ-অর্ডরে ধোনি? IPL শুরুর আগেই এল বিরাট আপডেট

সূত্রের খবর, সম্পূর্ণ ফিট হয়ে আগামী ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারতীয় দলে যোগ দেওয়ার কথা তিলকের। এরপর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে তাঁকে দেখা যেতে পারে। ততদিন পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজের বাকি অংশে তিলক বর্মার বদলি হিসেবেই দলে থাকবেন শ্রেয়স আইয়ার।

উল্লেখ্য, এই মাসের শুরুতে রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে তীব্র টেস্টিকুলার যন্ত্রণায় আক্রান্ত হন তিলক। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং পরে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked