Friday, July 17, 2026
HomeScrollযোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজে অবৈধ অধ্যক্ষ অপসারণে ব্যর্থ প্রশাসন
Jogesh Chandra Choudhary Law College

যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজে অবৈধ অধ্যক্ষ অপসারণে ব্যর্থ প্রশাসন

কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের

কলকাতা: যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজে (Jogesh Chandra Choudhary Law College) অবৈধভাবে নিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় চরম অসন্তোষে ফুঁসছেন পড়ুয়ারা। দীর্ঘদিন ধরেই কলেজে একজন অবৈধভাবে নিযুক্ত অধ্যক্ষ দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি একাধিকবার কলেজ প্রশাসন ও উচ্চশিক্ষা দফতরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।

পড়ুয়াদের অভিযোগ, নিয়ম ও বিধি বহির্ভূতভাবে অধ্যক্ষ পদে নিয়োগ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জেনেও নীরব রয়েছে। এর ফলে কলেজের শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষার প্রস্তুতি, ক্লাসের নিয়মিততা এবং প্রশাসনিক সিদ্ধান্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের।

আরও পড়ুন: ‘বঙ্কিমদা’র পর ‘মান্তাগিনি’! বাংলার মনীষীর নাম ভুল উচ্চারণ সঞ্চালিকার

এই পরিস্থিতিতে কলেজ প্রশাসনের উপর আস্থা হারিয়ে এবার শিক্ষার্থীরা সরাসরি হস্তক্ষেপ চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন। পড়ুয়াদের বক্তব্য, রাজ্য সরকারের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো সত্ত্বেও যখন কোনও ফল মিলছে না, তখন শেষ ভরসা হিসেবে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন।

আবেদনে শিক্ষার্থীরা দাবি করেছেন, অবিলম্বে ওই অবৈধ অধ্যক্ষকে অপসারণ করে নিয়ম মেনে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করতে হবে। পাশাপাশি গোটা নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য নিরপেক্ষ তদন্তেরও দাবি তুলেছেন তাঁরা। পড়ুয়াদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে কলেজের ভবিষ্যৎ এবং বহু ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কলেজ প্রশাসন বা সংশ্লিষ্ট দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আশা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে এই দীর্ঘদিনের সমস্যা সম

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot