Thursday, May 7, 2026
HomeScrollWhatsapp-এর ডেটা সুরক্ষা নিয়ে Meta-কে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
Supreme Court

Whatsapp-এর ডেটা সুরক্ষা নিয়ে Meta-কে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশলের অজুহাতে নাগরিকের গোপনীয়তার অধিকার খর্ব করা যাবে না, জানাল আদালত

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ও তার মূল সংস্থা মেটা-র (Meta) ‘ডেটা শেয়ারিং নীতি’ (Data-Sharing And Privacy Policies) নিয়ে শুনানিতে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের (Supreme Court)। প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশলের অজুহাতে নাগরিকের গোপনীয়তার অধিকার খর্ব করা যাবে না, স্পষ্ট বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। ব্যক্তিগত তথ্যের উপর কোনও রকম অনধিকার হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে জানান দেশের প্রধান বিচারপতি।

মঙ্গলবার শুনানির সময় বেঞ্চ জানায়, ডেটা শেয়ারিংয়ের নামে এ দেশের নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে খেলতে পারেন না। আদালত মেটার সেই যুক্তিও খতিয়ে দেখে, যেখানে ব্যবহারকারীর সম্মতি এবং ‘অপ্ট-আউট’ ব্যবস্থার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘অপ্ট-আউটের প্রশ্নই বা কোথায়’; এই ধরনের যুক্তি আসলে ব্যক্তিগত তথ্য চুরির একটি ‘ভদ্র’ উপায় মাত্র। মামলার গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক-কে মামলার পক্ষভুক্ত করেছে। আদালত জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: নিরাপদ নয় Whatsapp চ্যাটিং! ইলন মাস্কের দাবিতে বিশ্বজুড়ে তোলপাড়

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ও মেটা প্রতিযোগিতা কমিশন অব ইন্ডিয়ার একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে এই আবেদন দায়ের করেছিল। ওই নির্দেশে হোয়াটসঅ্যাপের ‘নিতে হবে, নইলে ছাড়ুন’ ধরনের গোপনীয়তা নীতির জন্য জরিমানা আরোপ করা হয়। কমিশনের মতে, এই নীতির মাধ্যমে ব্যবহারকারীদের কার্যত কোনও বাস্তব বিকল্প না দিয়েই শর্ত মেনে নিতে বাধ্য করা হয়েছিল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto