Thursday, March 19, 2026
HomeScrollস্মৃতির পুনরাবৃত্তি! WPL ফাইনালে DC-কে হারিয়ে ফের চ্যাম্পিয়ন RCB
WPL 2026

স্মৃতির পুনরাবৃত্তি! WPL ফাইনালে DC-কে হারিয়ে ফের চ্যাম্পিয়ন RCB

২০২৫-এ ট্রফি উঠেছিল কোহলির হাতে, ২০২৬-এ চ্যাম্পিয়ন স্মৃতি, রিচারা

ওয়েব ডেস্ক: ছেলেদের পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরুর মেয়েরাও। দিল্লিকে (DC) হারিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL 2026) খেতাব জিতল আরসিবি (RCB)। অর্থাৎ, ২০২৫-এ যে কাজ করে দেখিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli), রজত পতিদাররা, ২০২৬-এ এসে সেই কাজই করলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), রিচা ঘোষরা (Richa Ghosh)। পুরুষ ও মহিলা, দু’টি আইপিএল শিরোপাই এখন বেঙ্গালুরুর ঘরে। এই নজির এই প্রথম। যদিও ট্রফির সংখ্যায় কোহলিদের থেকেও এগিয়ে মন্ধানারা, তাঁদের ঝুলিতে রয়েছে একজোড়া আইপিএল ট্রফি।

বৃহস্পতিবারের মেগা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ২০৩ রান, যা ডব্লিউপিএল-এর ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। দিল্লির হয়ে ওপেনার লিজেল লি বলে ৩৭ এবং শেফালি বর্মা ২০ রান করেন। পরে ইনিংসে গতি আনেন জেমাইমা রডরিগেজ ও লরা উলভার্ট। জেমাইমা ৩৭ বলে ৫৭ রান করেন। উলভার্ট ২৫ বলে ৪৪ এবং হেনরি ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন।

আরও পড়ুন: ম্যাচ বয়কট করলে কড়া পদক্ষেপ! PCB-কে বার্তা ICC-র

২০৪ রানের লক্ষ্য তাড়া করা সহজ ছিল না। তার উওর শুরুতেই গ্রেস হ্যারিস আউট হয়ে যান। কিন্তু তাতেও চাপে পড়েননি স্মৃতি মন্ধানা ও জর্জিয়া ভল। ভল প্রথমে অর্ধশতরান করেন। পিছিয়ে ছিলেন না মন্ধানাও, মাত্র ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দু’জনে গড়ে তোলেন ৯২ বলে ১৬৫ রানের জুটি, যা এই আইপিএলের প্রথম শতরানের ওপেনিং জুটি। শেষ পর্যন্ত ভল ৫৪ বলে ৭৯ এবং মন্ধানা ৪১ বলে ৮৭ রান করেন। টুর্নামেন্টে সর্বাধিক রান করে অরাঞ্জ ক্যাপও জিতে নেন মন্ধানা। শেষদিকে পর পর দু’টি চার মেরে ২ বল বাকি থাকতেই বেঙ্গালুরুকে ৬ উইকেটের জয় এনে দেন রাধা যাদব।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor