Wednesday, March 18, 2026
HomeBig newsঅপরিবর্তিত রেপো রেট! RBI–এর সিদ্ধান্তে চাপ বাড়ল আমজনতার?
RBI Repo Rate Unchanged

অপরিবর্তিত রেপো রেট! RBI–এর সিদ্ধান্তে চাপ বাড়ল আমজনতার?

লোন নিলে তার ইএমআই-এর চাপ আপাতত কমছে না, কেন জানেন?

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) অপূর্ণ প্রত্যাশার মাঝেই রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) সাম্প্রতিক সিদ্ধান্তে চাপ বাড়ল দেশের আমজনতার। কারণ, রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখল আরবিআই (RBI)। শুক্রবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা করে। ফলে আপাতত গাড়ি, বাড়ি কিংবা অন্যান্য জিনিস কিনতে ঋণ নিলে তার ইএমআই (Loan EMI) কম হওয়ার কোনও সম্ভাবনাই আপাতত আর রইল না।

দু’মাস অন্তর আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি মুদ্রানীতি পর্যালোচনায় বসে। সেখানেই ঠিক হয় রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত তিন দিন ধরে চলা বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিসেম্বর মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে নামানো হয়েছিল। সেই হারই এবার বহাল রাখা হল।

আরও পড়ুন: গুরুদ্বারের বাইরে গুলিতে ঝাঁঝরা AAP নেতা! সাতসকালে হাড়হিম ঘটনা

উল্লেখ্য, গত বছর জুনে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে ৫.৫ শতাংশে আনা হয়েছিল। তার আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসেও দফায় দফায় সুদ কমানো হয়। মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে ক্যাশ রিজার্ভ রেট নেমে আসে ৩ শতাংশে। এর পর অগাস্ট মাসে আর রেপো রেট কমায়নি আরবিআই।

অন্যদিকে, মুদ্রাস্ফীতির চাপ সামাল দিতে ২০২২ সালের মে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা কয়েক দফায় রেপো রেট বাড়িয়েছিল আরবিআই। ওই সময়ে মোট ২৫০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি পায়। যদিও ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। বরং গত বছরের ফেব্রুয়ারি থেকে নীতিতে বদল এনে পরপর তিন বার সুদ কমানো হয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor