Monday, August 17, 2026
HomeScrollকবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ১২ রাজ্যে চিঠি দিয়ে জানাল কমিশন
Final Voter List

কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ১২ রাজ্যে চিঠি দিয়ে জানাল কমিশন

১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ওয়েব ডেস্ক: আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। ইতিমধ্যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে এসআইআর চলছে, সেখানের মুখ্যসচিবদের (Chief Secretary) চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও আন্দামান-নিকোবর।

ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকেই নানা জটিলতার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। বাংলাসহ সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এসআইআর-এর (SIR) কাজে নেমে এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ যাচাই পর্যন্ত একাধিক স্তরে নিয়ম বদল করতে হয়েছে। ফলে মাঠপর্যায়ের কর্মী বিএলও, ইআরও, এইআরও এবং অবজার্ভারদের উপর পড়েছে বিপুল কাজের চাপ। সীমিত সময়ের মধ্যে বিপুল তথ্য যাচাই ও সংশোধনের দায়িত্ব সামলাতে গিয়ে তাঁদের কাজ কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ।

আরও পড়ুন: অপরিবর্তিত রেপো রেট! RBI–এর সিদ্ধান্তে চাপ বাড়ল আমজনতার?

এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রবল বিভ্রান্তি ও আতঙ্ক। নাম কাটা পড়বে কি না, নথি ঠিকঠাক না থাকলে ভোটাধিকার হারানোর আশঙ্কা— এসব নিয়ে বহু জায়গাতেই উদ্বেগ ছড়িয়েছে। সচেতনতার অভাব এই আতঙ্ক আরও বাড়িয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor