Sunday, June 28, 2026
HomeScrollলক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়তেই পটাশপুরে উল্লাস!
Purba Medinipur

লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়তেই পটাশপুরে উল্লাস!

অকাল দোল খেললেন স্থানীয় মহিলারা...

পূর্ব মেদিনীপুর: লক্ষ্মী ভাণ্ডার (Lokkhi R Bhandar) প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করতেই রাজ্যজুড়ে খুশির হাওয়া। সেই আনন্দের রেশ ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুরেও (Patashpur)। পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল উৎসবের আবহ, আবির খেলায় মেতে উঠে অকাল দোল উদ্‌যাপন করলেন এলাকার মহিলারা (District news)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে সবুজ আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। একে অপরকে রঙ মেখে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবিতেও আবির দেন অনেকে। গোটা এলাকাজুড়ে তৈরি হয় রঙিন, উৎসবমুখর পরিবেশ।

আরও পড়ুন: প্রেম দিবসেও কনকনে শীত! দেখে নিন আবহাওয়ার মেগা আপডেট

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঁচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরচিত মাইতি। তিনি মহিলাদের মিষ্টিমুখ করান এবং এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। স্থানীয় মহিলাদের বক্তব্য, লক্ষ্মী ভাণ্ডারের ভাতা তাঁদের সংসারে গুরুত্বপূর্ণ সহায়তা করে, আর ভাতা বাড়ায় দৈনন্দিন খরচ সামলাতে আরও সুবিধা হবে।

এদিন উপস্থিত ছিলেন পঁচেট ৪ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ মাইতি, গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য সঞ্চালক সিনাথ মান্না এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সেমল সাউ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO