Thursday, February 12, 2026
HomeScrollডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দু'র!
Suvendu Adhikari

ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দু’র!

মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করেছে, অভিযোগ শুভেন্দু'র

ওয়েব ডেস্ক : গত ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট (West Bengal Budget 2026)। সেখানে রাজ্যের সরকারি কর্মীচারিদের জন্য ৪ শতাংশ ডিএ (DA) ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু সেই বাজেট নিয়ে এবার বাংলার সরকারকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এক সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন ডিএ মামলা এখনও বিচারাধীন। আমি ওনাকে বলতে চাই, এটা আর এখন বিচারাধীন বিষয় নয়। ইটস্ অ্যা ক্লোজড চ্যাপ্টার বাই দ্য সুপ্রিম কোর্ট।”

আরও খবর : বেলডাঙা কাণ্ডে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে মৌলিক অধিকার রক্ষা করতে হবে। কীভাবে এরিয়ার দিয়ে ডিএ মেটাতে হবে, তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করেছে। মার্চের মধ্যে ২৫ শতাংশ টাকা না দেন, তাহলে আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

গত রাজ্য বাজেটে ডিএ বাড়ানোর পাশাপাশি, সপ্তম পে কমিশন (7th Pay Commission) ঘোষণা করা হয়েছে। তা নিয়ে নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে শভেন্দু বলেছেন, “এই রাজ্য পে কমিশন হয় না। সারা দেশে অষ্টম পে কমিশন চালু হচ্ছে। আর এখানে ষষ্ট পে কমিশন পুরো হয় নি।” প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ নভেম্বর গঠন করা হয়েছিল ষষ্ঠ পে কমিশন। বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। তার পরেই এবার ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের। ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর (Government Employees) বেতনের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এ নিয়েও এবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast