Sunday, March 29, 2026
HomeScroll“ওরা ভয় পাচ্ছে,” মহারণের আগেই ভারতকে হুঁশিয়ারি ‘জোড়া কনুই’য়ের পাক স্পিনারের
India Vs Pakistan

“ওরা ভয় পাচ্ছে,” মহারণের আগেই ভারতকে হুঁশিয়ারি ‘জোড়া কনুই’য়ের পাক স্পিনারের

বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে উসমান তারিক, কী বললেন পাকিস্তানি বোলার?

ওয়েব ডেস্ক: বোলিং অ্যাকশন (Bowling Action) নিয়ে নিজেই বিতর্কে, তার পরেও ভারতকে হুঁশিয়ারি দিতে ছাড়লেন না পাকিস্তান দলের (Pakistan Cricket Team) স্পিনার উসমান তারিক (Usman Tariq)। টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ভারত-পাকিস্তান মহারণ (India Vs Pakistan) নিয়ে জট কাটটেই হুঙ্কারের সুরে ভারতকে নিশানা করে তিনি বলেন, “আমার মতে, ওদের উপর চাপ আছে। ওরা ভয় পাচ্ছে বলেই আমাকে নিয়ে এত কথা বলছে। শুধু আমার বোলিং আক্রমণ নিয়েই আলোচনা করছে। এতে নিজেদের উপরেই চাপ তৈরি করছে ওরা। আমি নিজের খেলা ছাড়া আর কিছু ভাবছি না। মাঠের বাইরে কী হচ্ছে তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।”

এদিকে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার। শ্রীবৎস গোস্বামী তারিকের বোলিং স্টাইল নিয়ে প্রশ্ন তুললেও তাঁর দাবির বিপক্ষে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ক্রিকেটে ব্যাটার যেমন আগে না জানিয়েই সুইচ হিট বা রিভার্স সুইপ খেলতে পারেন, তেমনই বোলারও কৌশল বদলাতে পারেন। এদিকে আকাশ চোপড়া আবার তারিকের কনুই না ভেঙে ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার গতি বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নামিবিয়া ম্যাচে অনিশ্চিত অভিষেক শর্মা, কী হয়েছে?

বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে তারিক অবশ্য অতীত নিয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি ইতিমধ্যে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে নজর কেড়েছেন। এর পর ভারতের বিরুদ্ধে আসন্ন ম্যাচকেই পাখির চোখ করেছেন তিনি। তাঁর কথায়, “অতীতে যা হয়েছে হয়েছে। গত কয়েক বছরে আমরা বেশি হেরেছি ঠিকই, তবে তার আগে একটা সময় আমরাই বেশি জিততাম। সেটাই আমরা মাথায় রেখেছি। রবিবার নতুন ম্যাচ। এটা বিশ্বকাপ। আমরা একটাই লক্ষ্যে নামব—ভারতকে হারিয়ে তার পর বিশ্বকাপ জেতার চেষ্টা করব।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot