Saturday, February 21, 2026
HomeScrollরবি ঠাকুরের প্রিয় শান্তিনিকেতনে কেমন কাটল মাতৃভাষা দিবসের সকাল? দেখুন
International Mother Language Day

রবি ঠাকুরের প্রিয় শান্তিনিকেতনে কেমন কাটল মাতৃভাষা দিবসের সকাল? দেখুন

প্রভাতফেরীর পর বিশ্বভারতীর বাংলাদেশ ভবন প্রাঙ্গণে বিশেষ আয়োজন

বীরভূম: আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। এই উপলক্ষে আবেগঘন পরিবেশে দিনটি উদযাপিত হল বীরভূম (Birbhum) জেলার শান্তিনিকেতনে (Santiniketan)। রবীর অঙ্গনে প্রভাত ফেরি, শহীদ বেদীতে মাল্যদান এবং রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

প্রত্যেক বছরের মতো এবারও দিনটির সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে। শান্তিনিকেতনের আন্তর্জাতিক অতিথি নিবাস থেকে শুরু হওয়া শোভাযাত্রা ‘আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি’ সংগীতের সুরে মুখরিত হয়ে এগিয়ে যায়। ভাষার প্রতি সম্মান ও স্মৃতির আবেগে অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী, অধ্যাপক ও কর্মীরা।

আরও পড়ুন: ঘনাচ্ছে নিম্নচাপ! আজ থেকেই হাওয়া বদল রাজ্যে! কোন কোন জেলায় বৃষ্টি? দেখুন

শোভাযাত্রা এসে পৌঁছয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) বাংলাদেশ ভবন প্রাঙ্গণে। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মবলিদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক প্রবীর কুমার ঘোষ সহ শিক্ষক, শিক্ষার্থী এবং দুই পাড়ের প্রতিনিধিরা।

উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বলেন, “যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বিশ্বভারতী। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে। আমরা এই বিশেষ দিনটিকে গভীরভাবে স্মরণ করেছি।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker