Wednesday, April 8, 2026
HomeBig newsভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে ২৪০ কোম্পানি বাহিনী!
West Bengal

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে ২৪০ কোম্পানি বাহিনী!

১ মার্চ ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে!

ওয়েব ডেস্ক : এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। জানা যাচ্ছে, দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয়েছে কমিশনের তরফে। সূত্রের খবর, ১ মার্চ ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।

জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of home Affairs) তরফে। সেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের জন্য ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পয়লা মার্চ অর্ধেক আধাসেনা মোতায়েন করা হবে। এই বাহিনীতে সিআরপিএফ থাকবে ১১০ কোম্পানি, বিএসএফ থাকবে ৫৫ কোম্পানি, ২১ কোম্পানি থাকবে সিআইএসএফ, আইটিবিপি থাকবে ২৭ কোম্পানি ও এসএসবি থাকবে ২৭ কোম্পানি।

আরও খবর : রবি ঠাকুরের প্রিয় শান্তিনিকেতনে কেমন কাটল মাতৃভাষা দিবসের সকাল? দেখুন

এর পরে বাকি ২৪০ কোম্পানি বাহিনী (Central Force) আসবে আগামী ১০ মার্চ। সেখানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী থাকবে ১২০ কোম্পানি, সীমান্ত নিরাপত্তা বাহিনীর সংখ্যা থাকবে ৬৫ কোম্পানি, সিআইএসএফ থাকবে ১৬ কোম্পানি, তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী থাকবে ২০ কোম্পানি এবং সশস্ত্র সীমা বলের (SSB) ১৯ কোম্পানি মোতায়েন করা হবে।

জানা যাচ্ছে, ৯ সেকশন আধাসেনার মধ্যে বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮ সেকশন কেন্দ্র বাহিনী। বাকি ১ সেকশনকে কুই্যক রেসপন্স ফোর্স হিসাবে। এছাড়া বাহিনী মোতায়েনের পরিকল্পনা জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে।

তাৎপর্যপূর্ণভাবে, ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ঘটনাচক্রে তার পরের দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আর ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto