Sunday, May 24, 2026
HomeScrollদিদির মঞ্চে অনন্ত, উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি?

দিদির মঞ্চে অনন্ত, উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি?

অনন্ত নিলেন ‘বঙ্গবিভূষণ’ সম্মান! বিধানসভা ভোটের মুখে অস্বস্তিতে বিজেপি

কলকাতা: ২১ ফেব্রুয়ারির ভাষা দিবস, সেই সঙ্গে আজকের দিন বঙ্গ রাজনীতিতে বেশ আলোড়ন ফেলার মতো দিন। আর হবে নিই বা কেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভাষাদিবসের অনুষ্ঠানে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (BJP MP Anant Maharaj)। অন্যদিকে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সদ্য দলত্যাগী সিপিএম নেতা প্রতীক-উর রহমান (Pratik Ur Rahaman)।দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে ভাষাদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী সম্প্রদায়ের জনপ্রতিনিধি অনন্ত মহারাজ। শনিবার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হল। উত্তরীয় পরিয়ে, স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক!

শনিবার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেশপ্রিয় পার্কে ঢুকলেন অনন্ত মহারাজ। মমতার প্রায় সঙ্গে সঙ্গেই ভাষা দিবসের মঞ্চে উঠলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তাঁর আসনও ছিল মমতার ঠিক ডান পাশেই। ওই মঞ্চেই অনন্তকে বঙ্গবিভূষণে সম্মানিত করলেন মমতা। রাজবংশী সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিজেপির সাংসদের প্রচেষ্টার কারণেই তাঁকে সম্মানিত করল রাজ্য সরকার। সম্মান নিয়ে বিজেপি সাংসদ বলেন, “বিজেপি কোচবিহার এবং রাজবংসীদের জন্য কিছুই করেনি। আজকে যে সম্মান জানান হল তার জন্য দিদিকে ধন্যবাদ জানাই। অভিযোগ তুললেন, দিনের পর দিন তাঁরা স্রেফ বঞ্চনা, লাঞ্ছনার শিকার হয়েছেন। উত্তরবঙ্গে জন্য কোনও কাজ হয়নি। বিশেষ করে কোচ, রাজবংশী জনজাতির জন্য কাজ হয়নি।বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনীতির অলিন্দে নতুন করে দলবদলের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক প্রতীক উর রহমান

গ্রেটার কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অনন্ত মহারাজ আলাদা রাজ্যের দাবিতেই বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন এতদিন। বিজেপি তাঁকে রাজ্যসভার সাংসদ করে। কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কোচবিহারের দাবি খারিজ করেন এবং তাতেই ক্ষুব্ধ হন অনন্ত মহারাজ। বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। বিজেপির হয়ে রাজ্যসভার জনপ্রতিনিধি অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যদিও নতুন নয়। লোকসভা ভোটের পরপরই উত্তরবঙ্গে প্রথম সফরে গিয়েই কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D