Saturday, May 23, 2026
HomeScrollআরও বিপাকে মেহুল চোকসি! এবার ছেলের বিরুদ্ধে আইনি পথে ইডি
Mehul Choksi

আরও বিপাকে মেহুল চোকসি! এবার ছেলের বিরুদ্ধে আইনি পথে ইডি

মেহুলপুত্র রোহনকে ফেরার ঘোষণা করতে পারে কেন্দ্রীয় এজেন্সি

ওয়েবডেস্ক- পলাতক হীরে ব্যবসায়ী (Fugitive diamond merchant) মেহুল চোকসি (Mehul Choksi)  কাণ্ডে নয়া মোড়। এবার মেহুলের ছেলে রোহন চোকসির (Rohan Choksi) বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করল ইডি (ED)। চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বর্তমানে রোহন আমেরিকায় রয়েছেন। তাকে ফেরার ঘোষণা করাও হতে পারে।

২০১৮ সাল থেকে ইডি ও সিবিআই (CBI) তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত মেহুল পুত্র রোহনের নাম কোনও চার্জশিটে আসেনি। তদন্তকারী আধিকারিকদের কাছে খবর রয়েছে এই অর্থ তছরূপের মামলায় ভুয়ো সংস্থাগুলির সঙ্গে রোহন তার বাবা মেহুল চোকসির সঙ্গে সক্রিয়ভাবেই জড়িত ছিলেন। তদন্তকারী আধিকারিকদের দাবি, রোহন বেশ কয়েকটি এই ফার্মগুলিতে ডিরেক্টরের ভূমিকা পালন করতেন। ব্যাঙ্ক জালিয়াতির অর্থ এই সংস্থাগুলিতে পাচার করা হয়েছিল। ইডির আরও দাবি, পিএনবি জালিয়াতি কাণ্ডে রোহন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে, এমন প্রমাণ তাদের হাতে এসেছে। জালিয়াতির অর্থ পাচারে তার অন্যতম ভূমিকা ছিল।

কেন্দ্রীয় এজেন্সির অনুমান, টেক্সাস-ভিত্তিক স্যামুয়েলস জুয়েলার্স ইনকর্পোরেটেডর মাধ্যমে প্রায় ১২১ মিলিয়ন ডলার মূল্যের লেনদেন করা হয়েছে ।

আরও পড়ুন-  রাজধানীতে জারি হাই অ্যালার্ট! চলছে জোর তল্লাশি

উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank (PNB) fraud case)  ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। ২০১৮ সালের জানুয়ারি মাসে ভারত ছেড়ে পালিয়ে যান চোকসি। কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে তদন্তকারী সংস্থাগুলি তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেনি। চকিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি।

২০২২ সালের শুরুর দিকে, ইডি তাদের চার্জশিটে মেহুল চোকসির স্ত্রী প্রীতি চোকসিকে অভিযুক্ত করেছিল। ভারতীয় সংস্থাগুলির প্রত্যর্পণের অনুরোধে গত বছর গ্রেফতারের পর মেহুল চোকসি বর্তমানে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের একটি কারাগারে বন্দী। কর্মকর্তারা জানিয়েছেন যে রোহন চোকসির বিরুদ্ধে চার্জশিট দাখিল করার পর, ইডি পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের অধীনে বিশেষ আদালতে আবেদন করতে পারে যাতে তাকে ফেরার হিসেবে ঘোষণা করা হয়। আরও আইনি চাপ বাড়ল চোকসি পরিবারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor