Thursday, July 9, 2026
HomeScrollরুপো কেজিতে বাড়ল প্রায় ৮ হাজার! সোনা ছুঁল ১.৫৫ লক্ষ
Gold and Silver Rate today

রুপো কেজিতে বাড়ল প্রায় ৮ হাজার! সোনা ছুঁল ১.৫৫ লক্ষ

রুপোর দামেও জোরদার উত্থান!

কলকাতা: চলতি সপ্তাহে সোনা ও রুপোর দামে (Gold and Silver Price) বড়সড় বৃদ্ধি নজরে পড়েছে। ইন্ডিয়া বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)–এর তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে হয়েছে ১,৫৫,০৬৬ টাকা, যা গত সপ্তাহে ছিল ১,৫২,৭৬৫ টাকা। অর্থাৎ মাত্র এক সপ্তাহে বেড়েছে ২,৩০১ টাকা। ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪২,০৪০ টাকা, যা আগে ছিল ১,৩৯,৯৩৩ টাকা। একইভাবে ১৮ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১,১৬,৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১,১৪,৫৭৪ টাকা। বাজারে বর্তমানে ২৪ ক্যারেট সোনা ১,৫৫,২০০ থেকে ১,৫৫,৫০০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে।

সোনার পাশাপাশি রুপোর দামেও জোরদার উত্থান দেখা গেছে। এক সপ্তাহে রুপোর দাম বেড়েছে ৭,৮৮১ টাকা। বর্তমানে প্রতি কেজি রুপোর দাম ২,৫০,৩১৪ টাকা, যা গত সপ্তাহে ছিল ২,৪২,৪৩৩ টাকা। খোলা বাজারে রুপো ২,৭২,০০০ থেকে ২,৭৫,০০০ টাকার স্তরে পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধির কারণেই এই দাম বৃদ্ধি।

আরও পড়ুন: ১ মার্চ থেকে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, কীভাবে কাটবেন? অবশ্যই জানুন এই ভিডিয়োয়

দাম বাড়ার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে। পাশাপাশি মার্কিন ফেডের সুদের হার সংক্রান্ত বার্তা ও ডলারের ওঠানামার প্রভাবও ভারতীয় বাজারে পড়েছে। দেশে বিয়ের মরশুম শুরু হওয়ায় গয়নার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, IBJA–র প্রকাশিত দামে GST ও মেকিং চার্জ অন্তর্ভুক্ত থাকে না। মোবাইল থেকে সোনার রেট জানতে 8955664433 নম্বরে মিসড কল দিলেই SMS–এ সর্বশেষ তথ্য পাওয়া যাবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto