Thursday, August 13, 2026
HomeBig news১ মার্চ থেকে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, কীভাবে কাটবেন? অবশ্যই...
Rail One App

১ মার্চ থেকে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, কীভাবে কাটবেন? অবশ্যই জানুন এই ভিডিয়োয়

সংরক্ষিত বা লোকাল ট্রেনে টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ হবে

ওয়েবডেস্ক-  গ্রাম, মসস্বল থেকে বহু মানুষ ট্রেনে করে শহর কলকাতায় চাকরি থেকে পড়াশোনা ও ব্যবসার কাজে আসেন। এই যাতায়াতের অন্যতম ব্যবস্থা হল ট্টেনের মান্থলি টিকিট (Monthly Train Ticket) । বর্তমান যুগে এখন সব কিছুই অনলাইনে হয়। তবে এতদিন যারা ইউটিএস অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতেন তারা আর সেই সুবিধা ব্যবহার করতে পারবেন না ১ মার্চ (1 March) থেকে। এবার সেই জায়গায় আসছে একটি নয়া অ্যাপ।

যার নাম হল ‘রেল ওয়ান’ (Rail One) । বহুদিন ধরেই লোকাল ট্রেনে (Local Train)  ও অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটার জন্য ইউটিএস অ্যাপটি ব্যবহার করে আসছেন লক্ষ লক্ষ মানুষ। এবার সেই অনলাইন টিকিট কাটার ব্যবস্থাকে আধুনিক করে তুলতে নয়া উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railway) । একাধিক আলাদা অ্যাপ ব্যবহার না করে, সমস্ত পরিষেবাকে একটি প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলওয়ে। রেলের এই পরিবর্তনের ফলে রেলের ডিজিটাল পরিকাঠামোয় একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনের নামই রেল ওয়ান ‘Rail One’। এই নতুন অ্যাপটি লঞ্চ করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, এই অ্যাপ থেকে এবার টিকিট কাটা আরও সহজ হবে। ‘Rail One’ যাত্রীদের পরিষেবার জন্য একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম।

‘Rail One’ এই অ্যাপ থেকে কী কী সুবিধা পাওয়া যাবে?

‘Rail One’ অ্যাপ থেকে যেমন ট্রেনের টিকিট কাটা যাবে, অপরদিকে ট্রেন কোথায় আছে, তাও ট্র্যাক করা যাবে। সেই সঙ্গে খাবারের অর্ডার, অভিযোগ জানানোর মতো যাবতীয় পরিষেবা মিলবে।

আরও পড়ুন-  SIR প্রক্রিয়ার মাঝেই বাংলার জন্য বিশেষ কমিটি গঠন স্বরাষ্ট্রমন্ত্রকের!

১) সংরক্ষিত বা লোকাল ট্রেনে টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ হবে। ২) রিজার্ভভেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এই অ্যাপ থেকেই জানা যাবে।৩) ট্রেন সংক্রান্ত জরুরি যেকোনও তথ্য ও যাত্রাপথের পরিকল্পনা করা যাবে।৪) যাত্রী সাচ্ছন্দ্য, দ্রুত, মসৃণ, সহজ, নির্ভরযোগ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করাই এই নয়া প্ল্যাটফর্মের লক্ষ্য। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ১ মার্চ থেকে মোবাইলে শুধুমাত্র ‘ Rail One’ এই অ্যাপটিকে পাওয়া যাবে। যারা এখনও ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন তাদের এবারে অ্যাপটি ডাউনলোড করতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। যাত্রীদের এই নতুন অ্যাপটি ডাউনলোড করার পরামর্শ দিয়েছে ভারতীয় রেল।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor