Friday, July 10, 2026
HomeScrollএক পর্দায় শাহরুখ-রজনীকান্ত! কোন সিনেমায়? কবে রিলিজ? জেনে নিন বিস্তারিত
Shah Rukh Khan-Rajinikanth

এক পর্দায় শাহরুখ-রজনীকান্ত! কোন সিনেমায়? কবে রিলিজ? জেনে নিন বিস্তারিত

মার্চ মাসেই এই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন শাহরুখ খান! জেনে নিন বড় আপডেট

ওয়েব ডেস্ক: দক্ষিণী সিনে জগতে রজনীকান্ত (Rajinikanth) এবং বলিপাড়ায় শাহরুখ খান (Shah Rukh Khan)- দীর্ঘ কয়েক দশক ধরে দুই ইন্ডাস্ট্রি কাঁপিয়ে চলেছেন এই দুই তারকা। কিন্তু কোনওদিন তাঁদের একই সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। ভক্তরা চাইলেও ‘বাদশা’ এবং ‘থালাইভা’র স্ক্রিন শেয়ার হয়নি। তবে এবার শোনা যাচ্ছে যে, আসন্ন ‘জেলার-২’ (Jailer 2) সিনেমায় দেখা যাবে দুই তারকাকে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী মার্চ মাসেই নাকি ছবির শুটিংয়ে যোগ দেবেন শাহরুখ খান। জানা যাচ্ছে, এই ছবিতে কিং খানের অংশের শুটিংই আপাতত একমাত্র বাকি। মার্চে সাত থেকে আট দিনের একটি নির্দিষ্ট শিডিউলে সেই দৃশ্যগুলির কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শাহরুখের শুটিং শেষ হলেই ছবির গোটা শুটিং পর্ব সারা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: শুটিং সেটে কৃতী-রশ্মিকার সমকাম প্রেম!

সূত্রের দাবি, ছবিতে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। ফলে দর্শকদের জন্য বড়সড় চমকের ইঙ্গিত মিলছে। অ্যাকশনধর্মী এই ছবিতে দুই সুপারস্টারের উপস্থিতি যে উত্তেজনা বাড়াবে, তা বলাই বাহুল্য। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

উল্লেখ্য, এই খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর আগামী কাজ ‘জেলার-২’। সেই প্রসঙ্গে মিঠুন বলেন, ছবিতে তিনি ছাড়াও থাকবেন মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার এবং শাহরুখ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888