Saturday, July 11, 2026
HomeScrollপ্রথম বিশ্বযুদ্ধের ঋণ এখনও শোধ হয়নি! ১০৯ বছর পর ব্রিটেনের কাছে সুদে-আসলে...
Madhya Padesh

প্রথম বিশ্বযুদ্ধের ঋণ এখনও শোধ হয়নি! ১০৯ বছর পর ব্রিটেনের কাছে সুদে-আসলে টাকা দাবি ভোপালের পরিবারের

ব্রিটিশ সরকারকে ৩৫ হাজার টাকা ধার দিয়েছিলেন সীহোরের ধনকুবের শেঠ

ওয়েব ডেস্ক: ইতিহাসের ধুলো ঝেড়ে চাঞ্চল্যকর দাবি তুলল মধ্যপ্রদেশের (Madhya Padesh) ভোপালের (Bhopal) এক ব্যবসায়ী পরিবার। অভিযোগ, ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের (World War I) সময় ব্রিটিশ সরকারকে ৩৫ হাজার টাকা ধার দিয়েছিলেন সীহোরের ধনকুবের শেঠ জুম্মা লাল রুঠিয়া। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও সেই ঋণের আসল বা সুদ—কোনোটিই নাকি শোধ করা হয়নি।

সম্প্রতি জুম্মা লালের নাতি বিবেক রুঠিয়া দাদুর সই করা ১৯১৭ সালের জুন মাসের একটি নথি খুঁজে পান। সেখানে উল্লেখ রয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি আনুগত্য জানিয়ে যুদ্ধের খরচ বাবদ এই অর্থ ধার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: মার্চ থেকে বন্ধ হচ্ছে ‘UTS’ অ্যাপ পরিষেবা! কীভাবে কাটবেন লোকাল ট্রেনের টিকিট?

পরিবারের দাবি, সেই সময়ের ১ টাকার বর্তমান মূল্য ৪০০ টাকারও বেশি। সেই হিসেবে ৩৫ হাজার টাকার বর্তমান মূল্য দাঁড়াতে পারে আনুমানিক ১.৫ থেকে ২ কোটি টাকা। সুদ যোগ করলে অঙ্ক আরও কয়েক কোটিতে পৌঁছাতে পারে বলে তাঁদের ধারণা।

পরিবারের প্রপৌত্র গৌতম রুঠিয়ার দাবি, তাঁদের পূর্বপুরুষ সে সময়ের অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন এবং রোলস রয়েস গাড়িও ব্যবহার করতেন। তবে তাঁদের উদ্দেশ্য শুধু অর্থ ফেরত চাওয়া নয়, বরং ইতিহাসের এক বিস্মৃত অধ্যায় সামনে আনা। আইনজীবী ধীরজ কুমারের মতে, আন্তর্জাতিক আইনের নিরিখে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ব্রিটেনের এই দায় অস্বীকার করা উচিত নয়। ইতিমধ্যেই ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রুঠিয়া পরিবার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto