Saturday, July 25, 2026
HomeScrollপাকিস্তানের জুটেছে মাত্র সাড়ে ৩ কোটি! বিশ্বজয় করে ভারত কত পেল? দেখে...
ICC T20 World Cup 2026 Prize Money

পাকিস্তানের জুটেছে মাত্র সাড়ে ৩ কোটি! বিশ্বজয় করে ভারত কত পেল? দেখে নিন

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলিকেও আর্থিক পুরস্কার দিয়েছে আইসিসি

ওয়েব ডেস্ক: ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখে তৃতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জিতল ভারত (India Cricket Team)। রবিবারের মেগা-ফাইনালে নিউজিল্যান্ডকে বিরাট ব্যবধানে হারিয়ে দেশবাসীর মন জয়ের সঙ্গে একাধিক নজিরও গড়েছেন সূর্যরা। শুধু ট্রফি জয়ই নয়, এই জয়ের সঙ্গে ভারতের ভাঁড়ারে এসেছে বিপুল আর্থিক পুরস্কারও (Prize Money)।

এই টুর্নামেন্টের জন্য মোট ১ কোটি ৩৫ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় ১২০ কোটির টাকারও বেশি, প্রাইজ পুল ঘোষণা করেছিল আইসিসি (ICC)। ২০২৪-এর বিশ্বকাপের তুলনায় এবারের পুরস্কার প্রায় ২০ শতাংশ বেশি। উল্লেখযোগ্য বিষয় হল, গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলগুলিও আর্থিক পুরস্কার পেয়েছে। একনজরে দেখে নিন, কোন দল কত টাকার আর্থিক পুরস্কার পেল।

আরও পড়ুন: ২১ ইঞ্চি লম্বা, ৬ কেজি ওজন! টি-২০ বিশ্বকাপ ট্রফিটি কী দিয়ে তৈরি জানেন? দেখে নিন

  • চ্যাম্পিয়ন দল: টি–২০ বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে ৩০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭.৪৮ কোটি টাকা।
  • রানার্স-আপ দল: চ্যাম্পিয়ন না হলেও রানার্স-আপ হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে ১৬ লক্ষ ডলার, অর্থাৎ প্রায় ১৪.৬৫ কোটি টাকা।
  • সেমিফাইনালিস্ট দল: ফাইনালে উঠতে না পারলেও সেমিফাইনালে পৌঁছনো দুই দল— দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড দল পেয়েছে ৭৯০,০০০ ডলার করে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭.২৪ কোটি টাকা।
  • ‘সুপার ৮’-এর দল: যে দলগুলি টি-২০ বিশ্বকাপের ‘সুপার ৮’-এ উঠেছিল কিন্তু সেমিফাইনালে পৌঁছতে পারেনি, তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে ৩৮০,০০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৪৮ কোটি টাকা।
  • গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দল: মোট ২০টি দল অংশ নিয়েছিল এই বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলিকেও আর্থিকভাবে পুরস্কৃত করা হয়েছে। প্রতিটি দল পেয়েছে ২৫০,০০০ ডলার, যা প্রায় ভারতীয় মুদ্রায় ২.২৯ কোটি টাকার সমান।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99