Monday, March 16, 2026
HomeScrollডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার, কাটোয়া থেকে ধরা পড়ল অভিযুক্ত
Digital Arrest

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার, কাটোয়া থেকে ধরা পড়ল অভিযুক্ত

১৮ লক্ষ টাকা খুইয়েছেন অভিযোগকারী...

পুরুলিয়া: রাজ্যে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর (Digital Arrest) নামে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। এই ধরনের প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম (Purulia Cyber Crime) থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া সাইবার ক্রাইম থানার একটি বিশেষ দল পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার কাটোয়া (Katwa) থানার ঘোষহাট এলাকায় একটি গাড়ি পার্কিং স্থানে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় কাটোয়া থানার ঘোষহাট গ্রামের বাসিন্দা বিমল কুমার পাটোয়ারিকে।

আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর, নীরবতা পালন করে ব্রিগেডের পথে বিরোধী দলনেতা

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত একটি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। ওই চক্র ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে পুরুলিয়ার বলরামপুর থানার এলাকার এক বাসিন্দার কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকারও বেশি প্রতারণা করে হাতিয়ে নেয়।

এই ঘটনায় প্রতারিত ব্যক্তি পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পাওয়া সূত্রের ভিত্তিতেই কাটোয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে শনিবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88