Sunday, June 14, 2026
HomeBig newsনতুন মরশুমে নতুন লুকে KKR! কেমন হল নাইটদের 'থ্রি স্টার' জার্সি? দেখুন
Kolkata Knight Riders

নতুন মরশুমে নতুন লুকে KKR! কেমন হল নাইটদের ‘থ্রি স্টার’ জার্সি? দেখুন

রংয়ে 'ট্র্যাডিশন', ডিজাইনে আধুনিকতার ছোঁয়া! নতুন জার্সিতে মন ভরবে নাইট ভক্তদের?

কলকাতা: আইপিএল-এর (IPL 2026) নতুন মরশুমের জন্য জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শনিবার সকালেই দলের নয়া জার্সি (KKR Jersey 2026) সামনে আনা হয়। এবারও নাইট ব্রিগেড সেজে উঠবে পার্পল ও সোনালি রণসাজে। ‘লাইনস অফ লেগাসি’ (Lines of Legacy) থিমকে সামনে রেখেই তৈরি করা হয়েছে এই নতুন জার্সি, যেখানে দলের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।

কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির যাত্রাপথে তৈরি হওয়া বহু স্মরণীয় মুহূর্ত থেকেই এই ডিজাইনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। যেমন আইপিএলের প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) ১৫৮ রানের ঐতিহাসিক ইনিংস থেকে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা — ছোট, বড় সব বিস্ফোটক স্মৃতিকেই ধরে রাখতে চেয়েছে নাইট ব্রিগেড। সেই সব স্মরণীয় মুহূর্তকে প্রতীকীভাবে বিভিন্ন রেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে নাইটদের নতুন জার্সির নকশায়। এই রেখাগুলি একত্রিত হয়ে এক ধরনের বিমূর্ত লিনিয়ার আর্টের মাধ্যমে ‘KKR’ শব্দটি তৈরি করেছে। ফ্র্যাঞ্চাইজির মতে, এই জার্সির মাধ্যমে সমর্থকেরা শুধু দলকে সমর্থনই করবেন না, বরং দলের ইতিহাসের এক টুকরো নিজেদের সঙ্গে বহন করবেন।

আরও পড়ুন: মুস্তাফিজের বদলি হিসেবে বিশ্বকাপ মাতানো এই পেসারকে দলে নিল KKR

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ আইপিএল নতুন মরশুমে অভিযান শুরু করবে কেকেআর। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে সেই ম্যাচ। এরপর ২ এপ্রিল নিজেদের প্রথম হোম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হবে নাইট বাহিনী। সমর্থকদের ভিড়ে সেদিন ইডেন গার্ডেন্স বেগুনি রঙে রাঙিয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। ৬ এপ্রিল ইডেনেইই পাঞ্জাব কিংসের (Punjab Kings)বিরুদ্ধে খেলবে কেকেআর। এরপর ৯ এপ্রিল নিজেদের তৃতীয় টানা হোম ম্যাচে নাইট দল মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d