ওয়েব ডেস্ক: হাসপাতালের বাড়তি বিল (Hospital Bill) নিয়ে বিতর্কের ঝড়। রোগীর দাবি, শুধুমাত্র বিস্তারিত বিল বা রিসিট (Receipt) চাওয়ার পরই তাঁর চিকিৎসার খরচ এক ধাক্কায় প্রায় অর্ধেক কমে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral) হওয়া এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
রোগীর বক্তব্য অনুযায়ী, প্রথমে তাঁর চিকিৎসার জন্য হাসপাতাল প্রায় ১১০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা, বিল করেছিল। কিন্তু তিনি যখন খুঁটিয়ে বিলের বিস্তারিত জানতে চান এবং রিসিট চান, তখনই সামনে আসে একাধিক অসঙ্গতি। এমনকি এমন একটি অস্ত্রোপচারের জন্যও টাকা ধার্য করা হয়েছিল, যা তাঁর ক্ষেত্রে আদৌ করা হয়নি। রোগী এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনতেই বিল কমে দাঁড়ায় ৬১৮ ডলার অর্থাৎ, প্রায় ৫৭ হাজার টাকা। অর্থাৎ, প্রায় ৪৪ হাজার টাকা কমে যায় শুধুমাত্র হিসেব যাচাই করার ফলে।
আরও পড়ুন: সামনে মহিলা, পিছনে তাড়া করছে দৈত্যকার রোবট!
এই ঘটনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁদের দাবি, অনেক সময়ই হাসপাতালের কাছে বিস্তারিত বিল চাইলেই দেখা যায় অপ্রয়োজনীয় বা অপ্রদত্ত পরিষেবার জন্যও টাকা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসার খরচ নিয়ে এমন অভিযোগ নতুন নয়। অনেক ক্ষেত্রেই রোগীর পরিবার না বুঝেই বড় অঙ্কের বিল মিটিয়ে দেয়। কিন্তু বিলের প্রতিটি খাত খুঁটিয়ে দেখলে অসঙ্গতি ধরা পড়তে পারে।
দেখুন আরও খবর:







