Friday, June 19, 2026
HomeScrollগিরিশ পার্ক কাণ্ডে বড় নির্দেশ আদালতের! ধৃত ৯ জনের কী হবে? দেখুন...
Girish Park Incident

গিরিশ পার্ক কাণ্ডে বড় নির্দেশ আদালতের! ধৃত ৯ জনের কী হবে? দেখুন বড় আপডেট

অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদনও করা হয়েছিল, তবে তা মঞ্জুর করেনি আদালত

কলকাতা: গিরিশ পার্কে (Girish Park Incident) রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জার (Shashi Panja) বাড়ির সামনে অশান্তির ঘটনায় ধৃত নয় জনকে ২৩ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার অভিযুক্তদের পুনরায় পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলেও, বিচারক সেই আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি, অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদনও করা হয়েছিল, তবে তা মঞ্জুর হয়নি।

অভিযুক্তদের আইনজীবীর দাবি, গোটা ঘটনাটি ‘সাজানো’ এবং তদন্ত প্রক্রিয়ায় একাধিক গাফিলতি রয়েছে। তাঁর অভিযোগ, বাজেয়াপ্ত করা সামগ্রী সঠিক নিয়ম মেনে সংগ্রহ করা হয়নি। এমনকি সিসিটিভি ফুটেজ যথাযথভাবে বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এদিকে, এই ঘটনার তদন্তে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission) নতুন করে রিপোর্ট তলব করে জানতে চেয়েছে, গত ১৪ মার্চ অশান্তির সময় কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি।

আরও পড়ুন: রাজ্যের আরও ৬ আইএএস অফিসারের বদলি! ভোটের আগে ‘অতি সক্রিয়’ কমিশন, অভিযোগ তৃণমূলের

উল্লেখ্য, বিজেপির ব্রিগেড সমাবেশের দিন গিরিশ পার্ক এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সমাবেশমুখী একাধিক বাসে হামলা চালানো হয়। বিজেপির দাবি, রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জার অনুগামীরাই এই হামলার সঙ্গে জড়িত। যদিও তৃণমূল পাল্টা অভিযোগ করেছে, প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীরাই উসকানি দিয়ে অশান্তি তৈরি করেছিলেন। ঘটনায় মন্ত্রীর বাড়িও আক্রান্ত হয় এবং দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। রেহাই পায়নি পুলিশও। ঘটনায় বউবাজার থানার ওসি সহ মোট আটজন পুলিশকর্মী আহত হন বলে জানা গিয়েছে। ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। পরে তৃণমূল ও বিজেপি- দু’ক্ষই পৃথকভাবে অভিযোগ জানায়। এদিকে ধৃতদের বিরুদ্ধে জনসুরক্ষা আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto