ওয়েব ডেস্ক: কয়েকদিন আগে উদয়পুরে বিয়ে সেরেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)। হায়দরাবাদে এলাহি প্রীতিভোজের আয়োজন করেছিলেন তাঁরা। সেখানে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই।এই বিশেষ দিনটির পর দম্পতি বিভিন্ন শহর এবং মন্দিরে মিষ্টির বাক্স বিতরণ করেছিলেন। কিন্তু এই সবকিছুর মধ্যে একটি ছোট্ট খুদে এমন ছিল, যে বিয়েতে নিমন্ত্রণ না পাওয়ার জন্য ভীষণ রাগ করেছিল! খুদে ভক্তর রাগ ভাঙাতে বড় আয়োজন করল দক্ষিণঈ তারকা জুটি। বাড়িতে বিশেষ এক জনের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেন যুগলে।
সোশ্যাল মিডিয়ায় সেই ছোট্ট ভক্তের ভিডিও তুমুল ভাবে ভাইরাল হয়ে যায় যেখানে বিজয়ের উদ্দেশ্যে সে বলে, ‘আমি কি আপনার ভক্ত নই? তাহলে আমার কী হবে?’ এই পোস্ট দ্রুত ভাইরাল হওয়ার পর তা নজরে আসে বিজয়ের।বিজয় কমেন্ট সেকশনে ওই ছোট্ট খুদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘খুব তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিমন্ত্রণ করবো। তুমি তোমার প্রিয় খাবার এবং মিষ্টির নাম বল। আমরা বাড়িতে সব রান্না করে সবাই মিলে আনন্দের সঙ্গে খাব।’বিজয় যে নিজের কথা রেখেছেন সেটা স্পষ্ট হয়ে যায়, ওই ছোট্ট খুদের পুনরায় পোস্ট করা আরও একটি ভিডিয়ো থেকে। ভিডিয়োয় দেখতে পাওয়া যায়, ওই ছোট্ট খুদে চলে এসেছে নবদম্পতির বাড়িতে।
আরও পড়ুন: জল নেই, তবু রোজ শেভ! সেটে আমিরের সঙ্গে পরিচালকের তুমুল কথাকাটি, কেন?
এক খুদে ভক্তের জন্য বড় আয়োজন বিজয়-রশ্মিকার। যুগলের বিয়ের ছবি, ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে খুবই কষ্ট পেয়েছিল নায়ক-নায়িকার সেই ছোট্ট অনুরাগী। তাই তার মান ভাঙাতে নিজেদের বাড়িতেই তার খাওয়া-দাওয়ার আয়োজন করলেন তারকাদম্পতি। ভিডিয়োও এল প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে, বিজয়ের বাড়িতে খুদে অনুরাগী খুনসুটি করছে রশ্মিকার সঙ্গে। আর বিজয় খুদে ভক্তকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা বাড়ি। শুধু তা-ই নয়। লাড্ডু, পোলাও দিয়ে খুদে অতিথিকে আপ্যায়নেও কোনও ত্রুটি রাখেননি তাঁরা। সঙ্গে স্নেহের চুম্বন।
View this post on Instagram







