Sunday, June 21, 2026
HomeScrollইদের রেশ কাটার আগেই মর্মান্তিক ঘটনা বাংলাদেশে!
Bangladesh

ইদের রেশ কাটার আগেই মর্মান্তিক ঘটনা বাংলাদেশে!

ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন!

ওয়েব ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে (Bangladesh)। দাঁড়িয়ে থাকা বাসে এসে ধাক্কা মারল ট্রেন। তার জেরে মৃত্যু হল বহু মানুষের। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় (Accident) অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং ৩ জন শিশু ছিল বলে খবর। ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। সে দেশের কুমিল্লাতে (Comilla) এই ঘটনা ঘটেছে বলে খবর। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। এই ঘটনায় দুই গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, শনিবার রাত ৩টের (বাংলাদেশের স্থানীয় সময়) ঢাকা-চট্টগ্রাম রাস্তায় পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালির দিকে যাচ্ছিল বাসটি। আর ওই সময়েই চট্টগ্রাম (Chittagong) থেকে ঢাকা যাওয়ার ট্রেন আসছিল। সেই ট্রেন এসে ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়া বাসে সজোরে ধাক্কা মারে। তার জেরেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর : “৪৮ ঘন্টার মধ্যে খুলতে হবে হরমুজ, না হলে…,” ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

এই দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার (Comilla) ডেপুটি কমিশনার মহম্মদ রেজা হাসান। এই মর্মান্তিক ঘটনায় হেলাল উদ্দিন এবং মেহেদি হাসান নামে দুই গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, তাঁদের কাজের গাফিলতি পেয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশের রেলওয়ের তরফে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। তারা আগামী তিনদিনে এই দুর্ঘটনার রিপোর্ট জমা দেবে। এছাড়া ডিভিশনাল এবং আর একটি জোনাল কমিটি গঠন করা হয়েছে। এই সব কমিটির তরফে রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম (Chittagong) বিভাগের রেল আধিকারিক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto