Wednesday, May 6, 2026
HomeScrollসৌরজগতে জন্ম নিল ১৫টি নতুন চাঁদ! কোন গ্রহের চারপাশে ঘুরছে সেগুলি? দেখুন
Solar System

সৌরজগতে জন্ম নিল ১৫টি নতুন চাঁদ! কোন গ্রহের চারপাশে ঘুরছে সেগুলি? দেখুন

আরও বড় হল সৌর পরিবার! নতুন সদস্যের আগমনের বিষয়ে কী বললেন বিজ্ঞানীরা?

ওয়েব ডেস্ক: মূলত আটটি গ্রহ এবং তাদের উপগ্রহকে ঘিরে তৈরি সূর্যের সংসার, বিজ্ঞানের পরিভাষার যাকে বলে সৌরজগত (Solar System)। আর এই পরিবারে এবার এল নতুন সদস্য। না, প্লুটোকে আবার সৌর পরিবারে অন্তর্ভুক্ত করা হয়নি, আসলে নতুন কোনও গ্রহই আসেনি এখানে। সম্প্রতি ১৫টি নতুন উপগ্রহকে শনাক্ত করা হয়েছে। পৃথিবীর নয়, সৌরজগতের দুই বৃহদাকার গ্রহের চারপাশে ঘুরপাক খাচ্ছে বেশ কিছু নতুন চাঁদ।

সম্প্রতি, জ্যোতির্বিজ্ঞানীরা নতুন ১১টি উপগ্রহকে শনাক্ত হয়েছে, যেগুলি শনিকে ঘিরে (Saturn) নির্দিষ্ট কক্ষপথে ধুরপাক খাচ্ছে। এর ফলে শনির মোট উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৫। তবে শুধু শনি নয়, নতুন চাঁদপ্রাপ্তির তালিকায় রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির (Jupiter) নামও। সম্প্রতি এই গ্রহের নতুন ৪টি নতুন চাঁদ আবিষ্কার করা হয়েছে। এর ফলে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা প্রথমবারের মতো ১০০-র গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল ১০১-এ। সব মিলিয়ে এখন সৌরজগতের মোট পরিচিত উপগ্রহের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪২।

আরও পড়ুন: শুরু হচ্ছে সুপার এল নিনো! চরম গ্রীষ্মে পুড়বে ভারত? দেখুন আবহাওয়ার ভয়ঙ্কর পূর্বাভাস

সম্প্রতি এই নতুন উপগ্রহগুলিকে শনাক্ত করে মাইনর প্ল্যান্ট সেন্টার (Minor Planet Center) জানিয়েছে, সদ্য চিহ্নিত এই উপগ্রহগুলি অনিয়মিত এবং আকারে ছোট। উল্লেখযোগ্য বিষয় হল, এই উপগ্রহগুলির উজ্জ্বলতা খুবই কম। সেই কারণে এই নতুন চাঁদগুলি সাধারণ টেলিস্কোপে দেখা প্রায় অসম্ভব। তাই আপাতত এদের কোনও আনুষ্ঠানিক নাম দেওয়া হয়নি।

শনি ও বৃহস্পতির উপগ্রহের সংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানে অন্যান্য গ্রহগুলির উপগ্রহ সংখ্যা অপরিবর্তিতই রয়েছে। বর্তমানে ইউরেনাসের (Uranus) ২৮টি, নেপচুনের (Neptune) ১৬টি, মঙ্গলের (Mars) ২টি এবং পৃথিবীর (Earth) ১টি উপগ্রহ রয়েছে। অন্যদিকে, সূর্যের সবথেকে নিকটতম গ্রহ বুধ (Mercury) এবং শুক্রর (Venus) কোনও উপগ্রহ নেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto