Sunday, June 21, 2026
HomeScrollভোটের আগে উত্তপ্ত বরানগর! চাঞ্চল্য এলাকায়
Baranagar

ভোটের আগে উত্তপ্ত বরানগর! চাঞ্চল্য এলাকায়

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা পুলক ঘোষ

বরানগর: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগেই উত্তর ২৪ পরগনার বরানগরের (Baranagar) আলমবাজার এলাকায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল। সুত্রের খবর, ঘটনায় এক তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাবের মধ্যে ঢুকিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বরানগর (Baranagar) পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমবাজার বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা ছোট্টু মোহলি কর্মীদের নিয়ে প্রার্থীর পতাকা লাগানোর কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা পুলক ঘোষ-এর অনুগামীরা তাঁকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায়। অভিযোগ, এরপর আলমবাজার নবজ্যোতি ক্লাবের ভিতরে নিয়ে গিয়ে বাঁশ, রড এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়।

আরও খবর : চৈত্রে শীতের কামব্যাক! একরাতে নামল ১১° তাপমাত্রা

জানা গিয়েছে, আক্রান্ত নেতা ছোট্টু মোহলি কুমোরপাড়া লাইন এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, সেই ব্যবসার টাকার ভাগ চাওয়া হচ্ছিল। পাশাপাশি পুলক ঘোষের সঙ্গে কাজ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু ছোট্টু মোহলি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি।

স্থানীয় সূত্রে খবর, ছোট্টু মোহলি এলাকার এক কাউন্সিলরের ঘনিষ্ঠ বলেই পরিচিত, আর সেই কারণেই গোষ্ঠী কোন্দলের জেরে এই হামলা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা পুলক ঘোষ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto