Monday, April 13, 2026
HomeScrollভোটের আগে ঝাড়গ্রামে কড়া নজরদারি! কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে বাড়ল নিরাপত্তা বলয়
Jhargram

ভোটের আগে ঝাড়গ্রামে কড়া নজরদারি! কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে বাড়ল নিরাপত্তা বলয়

শুরু হয়েছে জেলাজুড়ে রুট মার্চ, বাড়ানো হয়েছে নজরদারি

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে ঝাড়গ্রাম (Jhargram) জেলায় নিরাপত্তা ব্যবস্থায় জোরদার পদক্ষেপ নিল প্রশাসন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে ইতিমধ্যেই জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে জেলাজুড়ে রুট মার্চ, বাড়ানো হয়েছে নজরদারি।

জামবনি ব্লকের দুবড়া অঞ্চলের জামুই, ভাদুই, খাটখুরা-সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের আধিকারিকরাও। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস, জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক এবং বিডিও দেবব্রত জানা-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুন: চৈত্রে শীতের কামব্যাক! একরাতে নামল ১১° তাপমাত্রা

একই ছবি ধরা পড়েছে নয়াগ্রাম ব্লকেও। মলম, কুড়চিবনি, শক্তিনগর-সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুট মার্চ হয়েছে। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ এবং নয়াগ্রাম থানার আইসি সুজয় লায়েক।

প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই রুট মার্চের আয়োজন। উদ্দেশ্য একটাই, ভোটের আগে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা আগেভাগে রুখে দেওয়া।

এদিকে ঝাড়খণ্ড ও ওড়িশা সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতেও বাড়ানো হয়েছে সতর্কতা। সীমান্তে নজরদারি কড়া করা হয়েছে, যাতে বাইরে থেকে কোনও অবাঞ্ছিত প্রভাব ঢুকতে না পারে। সব মিলিয়ে, ভোটের আগে ঝাড়গ্রামে নিরাপত্তা বলয় এখন অনেকটাই শক্তিশালী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/