Sunday, June 21, 2026
HomeScrollপিছিয়ে গেল মমতার প্রচার কর্মসূচি, পরবর্তী কর্মসূচি কবে? সবটা জানুন এই ভিডিয়োয়
Mamata Banerjee

পিছিয়ে গেল মমতার প্রচার কর্মসূচি, পরবর্তী কর্মসূচি কবে? সবটা জানুন এই ভিডিয়োয়

২৪ মার্চ আলিপুরদুয়ার থেকে প্রচার শুরু করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর

ওয়েবডেস্ক-  আবহাওয়ার (Weather)  জন্য পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  ভোটের প্রচার (Election Campaign)। আগামী ২৪ মার্চ আলিপুরদুয়ার (Alipurduar)  থেকে প্রচার শুরু কথা ছিল তৃণমূল সুপ্রিমোর (Tmc Supremo) , কিন্তু ওই দিনের সভা আপাতত বাতিল করা হচ্ছে।

২৪ মার্চ আলিপুরদুয়ার ছাড়াও ময়নাগুড়ি, মাটিগাড়াতেও জনসভার সূচি ছিল। সূত্রের খবর, আবহাওয়ার কারণে ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পিছিয়ে যাচ্ছে। সম্ভবত পরদিন, ২৫ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই খবর জানিয়েছেন, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৫ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন দলনেত্রী। তবে এই বিষয়ে এখনও কোনও খবর নিশ্চিত করা হয়নি।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, ২৪ মার্চ প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা ছিল। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি ভোটের প্রচার শুরু করতেন। কিন্তু আবহাওয়ার কারণে ওই দিনের জনসভা স্থগিত করা হল।

আরও পড়ুন-  চৈত্রে শীতের কামব্যাক! একরাতে নামল ১১° তাপমাত্রা

জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ সাউ জানিয়েছেন, আবহাওয়ার কারণে মঙ্গলবার তৃণমূল নেত্রীর জনসভা বাতিল হয়েছে। নতুন দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।
উল্লেখ্য, উত্তরবঙ্গে আবহাওয়ার অবস্থা ভালো নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না। আগামী বুধবার পর্যন্ত সেখানে ঝড়বৃষ্টি চলার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারও হতে পারে। বৃহস্পতিবার কমতে পারে। এই বৃষ্টির কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে দেওয়া হল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto