Monday, March 23, 2026
HomeScrollIPL-এর আগে মুম্বইয়ের নেতৃত্ব নিয়ে এমন কেন বললেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত?
Krishnamachari Srikkanth

IPL-এর আগে মুম্বইয়ের নেতৃত্ব নিয়ে এমন কেন বললেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত?

MI-এর অধিনায়কত্বের সমস্যা নিয়ে বিস্ফোরক কৃষ্ণামাচারি শ্রীকান্ত!

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL 2026) আগে নতুন দ্বন্দ্ব মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। সূত্রের খবর, কিছু আগে আবার রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দ্বন্দ্বের গুঞ্জন শোনা গিয়েছিল। আর এ সব নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)।

এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় ’৮৩-র বিশ্বজয়ী তারকা বলেছেন, ‘সম্প্রতি ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিছু বছর আগে একই কাজ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগতভাবে আমি হার্দিককে পছন্দ করি। তিনি ভালো ক্রিকেটার, ভালো মানুষ ও দক্ষ অধিনায়ক। তিনি গুজরাতকে শিরোপা জিতিয়েছেন। তবে মুম্বইয়ে যে সমস্যা চলছে, তা তাঁদেরকেই মিটিয়ে নিতে হবে। অন্যদিক থেকে দেখতে গেলে সূর্যকুমারই এগিয়ে।’

আরও খবর : NOC পাননি, দিল্লির হয়ে খেলতে পারবেন না মিচেল স্টার্ক?

কৃষ্ণামাচারি (Krishnamachari Srikkanth) আরও জানিয়েছেন, মুম্বই কর্তৃপক্ষ, রোহিত সূর্যকুমার ও হার্দিককে বসে এই সমস্যা মেটাতে হবে। সঙ্গে বলেছেন, মুম্বই যদি চায় তাহলে সূর্যকে অধিনায়ক করতে পারে। তিনি বলেছেন, হার্দিককে সামনে থেকে এসে বলা উচিত, ‘আমি সরে দাঁড়াচ্ছি, সূর্যকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক।’ মুম্বইয়ের নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে, তে মিটিয়ে ফেলার এটাই সেরা উপায় বলে জানিয়েছেন তিনি।

মূলত, রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু, গত মরশুমে হার্দিকের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে দল। তবে চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই। দলের তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই নেতৃত্ব বদল মসৃণ হয়নি। এ নিয়ে জোর সমালোচনা হয়েছিল। আর আসন্ন মরশুমের আগে সেই বিষয়টিই সামনে আসছে। তবে এবার হার্দিক না অন্যকেউ মুম্বইয়ের দায়িত্ব নেন, এটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot