Sunday, June 28, 2026
HomeScrollআচমকা প্রচার থেকে সরে গেলেন BJP প্রার্থী! কারণ জানলে চমকে উঠবেন
Assembly Election 2026

আচমকা প্রচার থেকে সরে গেলেন BJP প্রার্থী! কারণ জানলে চমকে উঠবেন

প্রচার ছেড়ে ধরনায় পদ্ম প্রার্থী! ভোটের আগে চরমে রাজনৈতিক তরজা

শিলিগুড়ি: নির্বাচনী প্রচারের (Election Campaign) আবহে আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী (BJP Candidate)। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের (Siliguri Assembly) পদ্ম প্রার্থী শংকর ঘোষ ঘোষণা জানিয়ে দিলেন, অনির্দিষ্টকালের জন্য তিনি সমস্ত নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি বন্ধ রাখছেন। শুধু তাই নয়, ন্যায়বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে প্রতিবাদের পথও বেছে নিয়েছেন তিনি।

মঙ্গলবার শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন বিজেপির এই প্রার্থী। সেখান থেকেই তিনি স্পষ্ট বার্তা দেন যে, অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে শহরের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত প্রধাননগর থানা এলাকার এক নাবালিকা স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। পরিবারের দাবি, সেই সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: কমিশন কি BJP-র ‘বি টিম’? সরকারি নথিতে দলীয় স্ট্যাম্প কেন? প্রমাণ দিয়ে তোপ তৃণমূলের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। কিশোরী বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত গ্রেফতারের দাবিতে সময়সীমা বেঁধে দেন শংকর ঘোষ। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও পদক্ষেপ না হওয়ায় তিনি আন্দোলনের পথে নামেন। তাঁর এই সিদ্ধান্তে শিলিগুড়ির নির্বাচনী সমীকরণে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO