Sunday, June 28, 2026
HomeScroll'আমাকে মারার চক্রান্ত করছেন নাকি?' শাহের ‘ব্যান্ডেজ’ কটাক্ষে আশঙ্কা মমতার
Mamata Banerje

‘আমাকে মারার চক্রান্ত করছেন নাকি?’ শাহের ‘ব্যান্ডেজ’ কটাক্ষে আশঙ্কা মমতার

আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! পুরুলিয়ার সভায় বিজেপিকে 'ঝাঁঝালো' আক্রমণ মমতার

ওয়েব ডেস্ক: কলকাতায় এসে অমিত শাহ (Amit Shah) তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ করেছেন। শুধু তাই নয় শহরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘ব্যান্ডেজ’ নিয়ে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। পুরুলিয়া (Mamata Banerjee Purulias Election Campaign) থেকে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললে মমতা শাহকে কটাক্ষ করে বলেন, ‘আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! ডাক্তারের রিপোর্ট দেখে এসো গিয়ে। আগের বার ভোটের সময় তোমরাই ইচ্ছা করে আমার পায়ে চোট দিয়েছিলে। আবার কি মারার প্ল্যান করছো নাকি? কারও চরিত্রহনন করার আগে তো পরিকল্পনা করা হয়। তেমন কিছু হয়েছে নাকি?

শনিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে তৃণমূল নেত্রীর আঘাত ও ‘ব্যান্ডেজ’ বিষয়ে কটাক্ষ করেছিলেন।শাহ তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘ চার্জশিট পেশ করেন। একে ‘জনতার চার্জশিট’ বলে উল্লেখ করেছিলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে তাঁর বিস্ফোরক মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই ভিকটিম কার্ড খেলেন। কখনও পা ভাঙা, কখনও মাথায় ব্যান্ডেজ বাঁধা, কখনও অসুস্থতার ভান করেন। মানুষ এসব ভিকটিম কার্ডের খেলা বুঝে গিয়েছেন।” এদিন সেই প্রসঙ্গে তীব্র ক্ষোভপ্রকাশ করেন তিনি। রবিবার পুরুলিয়ায় ভোট প্রচারের সভা থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ শাণিয়ে তাঁর প্রশ্ন, “আমাকে মারার চক্রান্ত করছেন নাকি?” বিজেপি সরকার ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাম না করে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে কি মারার পরিকল্পনা করা হচ্ছে? এমনই আশঙ্কার করেছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:‘চার্জশিট’ নিয়ে অমিত শাহকে পুরুলিয়া থেকে নিশানা মমতার

মমতা বলেন, “বলছে, আমি নাকি ভোটের সময় ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছি। হাসপাতালে গিয়ে রিপোর্ট নাও। এওরপরই মমতা বলেন, “একুশের নির্বাচনে ইচ্ছে করে পায়ে চোট করিয়েছিলে, হুইলচেয়ারে প্রচার করেছি। আমাকে মারার পরিকল্পনা করছ?কিন্তু জানেন তো, রাখে কৃষ্ণ, মারে কে? অপরাধীরা অপরাধের পর কিছু চিহ্ন ছেড়ে যায়।

পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি মানুষের খাবারের উপর নিষেধাজ্ঞা চাপায়। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ-মাংস-ডিম খাওয়া যায় না। তার দাবি, মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বিজেপি একপক্ষে থাকে।অমিত শাহের ‘চার্জশিটে’র পাল্টা মমতার দাবি, মানুষ মেরে বিজেপি ক্ষমতায় এসেছে। সকলকে তিনি দাঙ্গার কথা মনে করিয়ে দিয়ে বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবথেকে বেশি আক্রমণ হয়েছে আদিবাসি-মহিলাদের উপর। আমাদের ছেলে-মেয়েরা বাইরে গিয়ে বাংলায় কথা বললে তাঁদের উপর অত্যাচার করা হয়। তৃণমূল মানে মানুষকে নিয়ে চলা।কলকাতায় এসে অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ করেছেন। তাঁকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘কাল বিজেপির এক বড় নেতা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ হওয়া উচিত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO