Wednesday, April 1, 2026
HomeScrollআজ থেকে শুরু জনগণনার কাজ, ৩৩ প্রশ্নের তালিকা নিয়ে দুয়ারে কেন্দ্র
Census

আজ থেকে শুরু জনগণনার কাজ, ৩৩ প্রশ্নের তালিকা নিয়ে দুয়ারে কেন্দ্র

ডিজিটাল পদ্ধতিতে গোটা প্রক্রিয়া চালানো হবে

ওয়েব ডেস্ক : শুরু হচ্ছে সেনসাস বা জনগণনার (Cencus) কাজ। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই কাজ। জানা যাচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে এই প্রক্রিয়া চালানো হবে। জনগণনার অধিকাংশ তথ্য পরিসংখ্যান ২০২৭-এ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল ও দেশের সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ (Mritunjay Kumar Narayan)।

সেনসাসের জন্য ৩৩টি প্রশ্নের তালিকা বানিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এর মধ্যে রয়েছে বাড়ির নম্বর, সেনসাস হাউস নম্বর, বাড়ির মেঝে, দেওয়াল, ছাদে কী কী সামগ্রী ব্যবহার করা হয়েছে, এই তথ্য নাকি জিজ্ঞাসা করতে পারেন গণনাকারীরা। এছাড়া সদস্য সংখ্যা তফসিলি জাতি বা উপজাতি সহ একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। এখন হবে প্রথম দফার কাজ। তার পরে দ্বিতীয় দফায় হবে জাত সমীক্ষার কাজ।

আরও খবর : Gmail-এ বড় পরিবর্তন, ঘোষণা সুন্দর পিচাইয়ের

সেনসাস আধিকারিকদের তরফে প্রকাশ করা তথ্য অনুযায়ী, ২০১১ সালে দেশে অনেক গ্রাম ছিল। যার সংখ্যা অনেক কমে এসেছে। ২০১১ সালে এই গ্রামের সংখ্যা ছিল ৬৪,০৯৩২। কিন্তু তা বর্তমানে কমে হয়েছে ৬৩,৯৯০২। জোলার সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৪। উপজেলার সংখ্যা বেড়ে হয়েছে ৭০৯২টি। মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ (Mritunjay Kumar Narayan) জানিয়েছেন, কমাত্র পশ্চিমবঙ্গই সেনসাস প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তার জন্য সরকারের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি। প্রথম দফায় সেনসাসের কাজের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, ডিজিটাল স্বাক্ষরতার কারণে গণনাকারীদের উপর বোঝা কমবে। আগে কাগজের মাধ্যমে এই কাজ করার জন্য সময় লেগেছে। কিন্তু, ডিজিটাল পদ্ধতিতে তা আরও সহজ হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল ও দেশের সেনসাস কমিশনার। ২০২৭ সালের শুরু প্রথম দফার জনগণনার কাজ শেষ করা হবে। এর পরেই সে বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে দ্বিতীয় দফার কাজ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot