ওয়েবডেস্ক- ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে তীব্র উত্তেজনা। স্থানীয়দের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ (Dilip Ghosh) । খড়গপুরে পুরি গেটের (Kharappur Puri Gate) কাছে তুমুল উত্তেজনা। বৃহস্পতিবার সাত সকালে চা চক্রে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের কনভয় আটকানোর চেষ্টা স্থানীয়দের। ধস্তাধস্তি পুরি গেট এলাকায়। দিলীপ ঘোষের সাথে থাকা বিজেপি কর্মী সমর্থকদের সাথেও বচসা স্থানীয়দের। অভিযোগ, রেলের তরফে যখন উচ্ছেদ নোটিশ জারি করা হচ্ছিল এলাকায় তখন দেখা পাওয়া যায়নি দিলীপ ঘোষ কিংবা বিজেপি নেতৃত্বের। নির্বাচন ঘোষণা হতেই এখন প্রচারে আসছেন বিজেপি নেতারা, এই অভিযোগ তুলে উত্তেজনা।
এই নিয়েই খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পুরিগেট এলাকায় দিলীপ ঘোষের কনভয় আটকানোর চেষ্টা করেন স্থানীয়রা। যদিও কনভয় না থামিয়েই এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। এরপর দিলীপ ঘোষের সাথে থাকা বিজেপি কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়।
আরও পড়ুন- হুমায়ুন-ওয়াইসির রণহুঙ্কার! ভোটের আগে চড়ছে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ
ঘটনায় পুরিগেটের সামনের রাস্তা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে যায়। স্থানীয়দের ক্ষোভ শুধু দিলীপ ঘোষকে কেন্দ্র করেই সীমাবদ্ধ ছিল না, তার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধেও তীব্র অসন্তোষ প্রকাশ পায়। উত্তেজনার আবহে দুই পক্ষ থেকেই ‘জয় বাংলা, জয় শ্রী রাম’ স্লোগান। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।







