Monday, May 25, 2026
HomeScrollএখনও অনিশ্চিত ১৮ কোটির পেসার! পেস ইউনিট নিয়ে চিন্তা বাড়ল KKR-এর, এবার...
Kolkata Knight Riders

এখনও অনিশ্চিত ১৮ কোটির পেসার! পেস ইউনিট নিয়ে চিন্তা বাড়ল KKR-এর, এবার কী হবে?

কেন এখনও নাইট শিবিরে যোগ দিতে পারেননি পাথিরানা? জেনে নিন আসল কারণটা

কলকাতা: দলের খোলনলচে বদলেও লাভ হয়নি, আইপিএল-এর (IPL 2026) চলতি মরশুমের শুরু থেকেই হোঁচট খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সোমবার বৃষ্টির দৌলতে কোনওক্রমে পয়েন্টের খাতা খুলেছে নাইটরা। কিন্তু তাতেও সমস্যার শেষ নেই। পেস ইউনিট নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে নাইট শিবিরের অন্দরে।

কিং খানের ফ্র্যাঞ্চাইজির এই উদ্বেগের নেপথ্যে মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। শ্রীলঙ্কার এই তরুণ পেসার, যাঁকে নিলামের টেবিল থেকে ১৮ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছিল কেকেআর, তিনি যে কবে নাইটদের জার্সিতে বাইশ গজ কাঁপাবেন, তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে সগশয়। কারণ, পাথিরানা এখনও পর্যন্ত ভারতে এসে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। কারণ, তাঁকে এখনও এনওসি দেয়নি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ফলে কবে তিনি নাইট শিবিরে যোগ দেবেন, তা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না।

আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কোহলি! CSK-র বিরুদ্ধে ২৮ রান করেই লিখলেন ইতিহাস

জানা যাচ্ছে, বিশ্বকাপ চলাকালীন চোট পাওয়ার পর এখনও পর্যন্ত বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি পাথিরানা। শুধু তিনি নন, শ্রীলঙ্কা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা আরও একাধিক ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা, তাঁরাও এই পরীক্ষায় বসেননি বা পাশ করতে পারেননি। শ্রীলঙ্কা বোর্ডের নিয়ম অনুযায়ী, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হলে আইপিএল-এ খেলার ছাড়পত্র মেলে না।

এদিকে নাইট শিবিরের অন্দরে প্রথমে মনে করা হয়েছিল যে, এপ্রিলের মাঝামাঝি সময়েই পাথিরানা দলে যোগ দেবেন। তবে এখন শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে ফিটনেস টেস্টে পাশ করতে পারলে তবেই তিনি এনওসি পাবেন। সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে তাঁকে দেখা যেতে পারে নাইট শিবিরে। সব মিলিয়ে, একাধিক প্লেয়ারের চোট ও বাদ পড়ার মাঝে জোড়া হারে মরসুমের শুরুতেই চাপে পড়ে গিয়েছে কেকেআর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D