Saturday, May 23, 2026
HomeBig newsনির্বাচনের প্রভাব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচিতে বড় বদল!

নির্বাচনের প্রভাব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচিতে বড় বদল!

পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হল

ওয়েব ডেস্ক : সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। প্রশাসনিক ব্যস্ততা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পরীক্ষার (Exam) সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতরের তরফে জানানো হয়েছে, ৫ মে-র আগে আর নতুন করে কোনও পরীক্ষা হবে না। তবে সূত্রের খবর, ১০, ১১ এবং ১৩ এপ্রিল যে পরীক্ষা হওয়ার কথা, তা সূচি মেনেই অনুষ্ঠিত হবে বলেই জানানো হয়েছে। কিন্তু ভোটের কারণে এর পরের পরীক্ষাগুলি আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। আর তা হবে ভোটের ফল প্রকাশের পর।

এদিকে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিকল্প ব্যবস্থা করে পরীক্ষা করা যায় কি না, তা নিয়ে চলছিল চিন্তা ভাবনা। কিন্তু নির্বাচন আবহে পরীক্ষা (Exam) পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি শ্রীরামপুর কলেজ, বিবেকানন্দ কলেজ এবং সিটি কলেজ-সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তারা। সেই বৈঠক থেকে জানা গিয়েছে, ভোটের জন্য ক্যাম্পাসগুলিতে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই কারণে পরীক্ষা নেওয়া যাবে না।

আরও খবর : বুধবারও কালবৈশাখীর সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া

এদিকে ১০ এপ্রিল হতে চলা সেমেস্টারগুলি (Semester) কীভাবে নেওয়া হবে, তা নিয়ে চিন্তায় ছিল কর্তৃপক্ষ। তবে শেষমেশ আংশিক পরীক্ষা নিয়ে বাকি অংশ পরে নেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত করা হয়। তবে এই সিদ্ধান্তে শিক্ষকমহলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, নির্বাচনের আবহে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে পরীক্ষার সময়সূচি আরও পিছোতে পারে, যার প্রভাব পড়তে পারে গোটা শিক্ষাবর্ষে।

উল্লেখ্য, নির্বাচনের জন্য বেশ কিছু সময় ধরে নির্বাচনী দায়িত্বে ব্যস্ত শিক্ষকরা। যার প্রভাব পড়েছে পঠনপাঠনের উপরে। এ বছর বহু কলেজ শিক্ষকের উপর প্রিসাইডিং অফিসারের দায়িত্বও পড়েছে। যার কারণে তাঁরা পরীক্ষার সময় থাকতে পারবেন না। আর সেই সব কারণেই এমন সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com