Sunday, May 24, 2026
HomeScrollপাঁচ বছর এলাকায় দেখা যায়নি, বনগাঁয় বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান
BJP candidate Ashok Kirtaniya

পাঁচ বছর এলাকায় দেখা যায়নি, বনগাঁয় বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান

বিজেপি প্রার্থীর ভোটারদের মধ্যে লাড্ডু বিলির অভিযোগ তৃণমূলের

বনগাঁ-  বনগাঁ (Bangaon) প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের (TMC)  গো-ব্যাক স্লোগান (Go Back Slogan)  ও প্রশ্নের মুখে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া (BJP candidate Ashok Kirtaniya) । প্রচারে গিয়ে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করার অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী। উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া বুধবার বনগাঁ পৌরসভার ১৫ নাম্বার ওয়ার্ডে প্রচার যান। প্রচারে গিয়ে পাঁচ বছর এলাকায় না আসা নিয়ে তৃণমূল কর্মীদের প্রশ্নের মুখে পড়েন তিনি। অশোকে ঘিরে দেওয়া হয় গো -ব্যাক স্লোগান।

এই বিষয়ে বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন,   পাঁচ বছর একজন বিধায়ক কোন উন্নয়ন করেনি,  এলাকায় দেখা যায়নি। এখন ভোটের সময় লাড্ডু নিয়ে গিয়েছে মানুষকে লাড্ডু খাওয়ানোর জন্য। মানুষ এক বার লাড্ডু খেয়েছে আর লাড্ডু খাবে না। একই সঙ্গে লাড্ডু বিলি নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বজিৎ। তার বক্তব্য একজন প্রার্থী কিভাবে ভোটারদের মধ্যে লাড্ডুবিলি করেন।

আরও পড়ুন-  ভবানীপুর কেন্দ্রে বিচারাধীন ১৪ হাজারের মধ্যে, চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল কতজনের?

বিষয়টি তিনি প্রশাসনকে জানাবেন। গো ব্যাক স্লোগান প্রসঙ্গে বিশ্বজিত বলেন, এ তো সবে শুরু, যতদিন যাবে তত বেশি হবে।

বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেন, এটা তৃণমূলের কালচার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিল তাকে গো ব্যাক দেখিয়েছিল। আমাদের প্রার্থীকেও দেখাচ্ছে। অশোক কীর্তনীয়া পাঁচ বছরে যা কাজ করেছে তৃণমূলের কোন বিধায়ক সেই কাজ করতে পারেনি।

এই বিষয়ে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া কোন প্রতিক্রিয়া দিতে চাননি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D